রাবির চারুকলা শিক্ষার্থীদের অর্ধলাখ টাকার যন্ত্রপাতি উধাও

২৪ ডিসেম্বর ২০২২, ০৫:৪৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ব্যবহারিক কক্ষ থেকে শিক্ষার্থীদের গ্রান্ডার, ড্রিল, ডিস্কোসহ ব্যবহারিক পরীক্ষার ১৬টি যন্ত্রপাতি চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। 

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে দেখেন শিল্পাচার্য জয়নুল আবেদীন ভবনের অন্তর্ভুক্ত ব্যবহারিক কক্ষের দরজার তালা ভাঙা এবং ভেতরের যন্ত্রপাতি উধাও।

ভুক্তভোগীরা কারুশিল্পের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের মাস্টার্সের ফাইনাল চলছে।

আরও পড়ুন: এসএসসিতে ফেল থেকে পাস করলেন ১০৯ জন

শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবারের পরীক্ষার পর শনিবার (২৪ ডিসেম্বর) সকালে 'উড কোলাজ' বিষয়ক ব্যবহারিক পরীক্ষা দিতে আসেন। পরে তারা ব্যবহারিক রুমে ঢুকে দেখতে পাণ তাদের ব্যবহারিক যন্ত্রপাতি উধাও। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে ড্রিল মেশিন ২টি, জিস্কো মেশিন ৬টি, গ্রান্ডার মেশিন ৮টি। এছাড়া ৭টি হাতুড়ি ও ৭টি গ্যাসের ছোট স্প্রে-মেশিনও রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রহরীরা বুঝতে পারেন রুমের তালা ভাঙা। তারা বিভাগের শিক্ষকদের জানালেও আমাদের জানায়নি। আজ আমরা পরীক্ষা দিতে এসে দেখি আমাদের যন্ত্রপাতিগুলো নেই।

এ ঘটনায় নিরাপত্তা প্রহরীরা একে অপরকে দোষারোপ করছেন। জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলাউদ্দিন আলাল, দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সুকুর আলী, রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত জামিল ইরফান ও নুর ইসলাম পাহারার দায়িত্বে থাকেন।

শুক্রবার সুকুর আলী দায়িত্ব পালনকালে দুপুর ৩টার দিকে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি সকালের প্রহরী ও শিক্ষকদের বিষয়টি জানান।

এ বিষয়ে গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএনএম নুরুল মোদ্দাসের চৌধুরী বলেন, পরীক্ষা যথারীতি চলবে। বিভাগের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিভাগ এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিবে। এছাড়াও নিরাপত্তা রক্ষার দায়িত্বে যেসব প্রহরীরা রয়েছেন তাদের অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

ট্যাগ: রাবি
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬