জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ দিনের ছুটি ঘোষণা

১৩ ডিসেম্বর ২০২২, ০১:৪৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) © ফাইল ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, বড়দিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। সোমবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের সাক্ষর দিয়ে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস উপলক্ষে ১৪ ও ১৬ ডিসেম্বর দুইদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। 

একইসাথে সাথে ২২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আট দিন বড় দিন ও শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বড় দিন ও শীতকালীন ছুটি উপলক্ষে ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। 

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬
হামে আরও পাঁচজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছুঁইছুঁই
  • ১৩ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রবিবার
  • ১৩ আগস্ট ২০২৬
নিম্নমানের ইটে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের অভিযোগ
  • ১৩ আগস্ট ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন …
  • ১৩ আগস্ট ২০২৬