ঢাবির বড় পর্দায় বহিরাগতদের খেলা দেখায় নিষেধাজ্ঞা

০৮ ডিসেম্বর ২০২২, ০৫:২১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
ঢাবির বড় পর্দায় বহিরাগতদের খেলা দেখায় নিষেধাজ্ঞা

ঢাবির বড় পর্দায় বহিরাগতদের খেলা দেখায় নিষেধাজ্ঞা © ফাইল ছবি

ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য বলে জানিয়েছে প্রশাসন। এজন্য শৃঙ্খলা রক্ষায় বহিরাগতদের নিজ এলাকায় খেলা দেখার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল-২০২২ খেলা দেখার আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। কিন্তু সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন, আর পরিবেশ বিঘ্নিত হয়।

এতে শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন না করে তাদের নিজ নিজ বাসা/এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: ঢাবির ৩ স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখাবে ছাত্রলীগ

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতার পাদদেশ এবং হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে বড় পর্দায় প্রতিটি খেলা প্রদর্শিত হচ্ছে। বিশ্বকাপের সময় শিক্ষার্থীদের উৎসব-উত্তেজনা-উদযাপনে পাশে থাকতে এমন আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্যের সংস্কৃতি নষ্ট হতে দেওয়া যাবে…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরু করতে টেলিটক চেয়ারম্যানের কাছে পাসওয়ার্…
  • ০৬ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থ…
  • ০৬ আগস্ট ২০২৬
৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬