১৬ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের তালা

২৭ নভেম্বর ২০২২, ০৪:২৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
১৬ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের তালা

১৬ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের তালা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এফ রহমান হলের মূল গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। হল সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে ১৬ দফা দাবিতে আন্দোলনে রয়েছেন এসব শিক্ষার্থীরা। দাবি আদায়ে রবিবার (২৭ নভেম্বর) দুপুর দুইটায় তারা হল গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়।

আন্দোলনকারীরা জানান, ওয়াশরুম সংষ্কার, প্রতি ব্লকে ওয়াটার ফিল্টার, ডাইনিংয়ে লোকসংখ্যা এবং খাবারের মান বৃদ্ধি, আর্সেনিক মুক্ত পানি নিশ্চিত,ড্রেনেজ সিস্টেম সংষ্কার, মশা নিধনের ব্যবস্থা, হলের রুমের আসবাবপত্র সংষ্কার, মাঠ সংষ্কার, খেলার বিভিন্ন সরঞ্জাম এবং টেবিল টেনিস বোর্ডের ব্যবস্থা, ওয়াই-ফাই সমস্যার দ্রুত সমাধান, ইলেকট্রিক সমস্যা সমাধান, সময়মতো পত্রিকা সরবরাহ এবং হলের কর্মচারীদের দায়িত্ব পালন নিশ্চিত এবং সাপ নিধনে পদক্ষেপ গ্রহণ করতে তারা কাজ করছেন।

আরও পড়ুন: পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে: মেয়র আতিক

ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের মেহেদী হাসান মিঠুন বলেন, গত একমাস যাবৎ হলের প্রভোস্ট নেই। বিভিন্ন জানিয়েছি কর্তৃপক্ষকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷  দাবি পূরণ না হলে আন্দোলন চলমান থাকবে। 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া দ্যা ডেইল ক্যাম্পাসকে বলেন, হলের শিক্ষকরা এবং দুইজন সহকারী প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। আমরা তাদের দাবিগুলো শুনেছি। দাবিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি, শিক্ষার্থীরা হলের তালা খুলে দিয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করল নির্বাচন কম…
  • ১৩ আগস্ট ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ চীনে, করুন আবেদন
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর পর পাকিস্তানে মেয়ের সন্ধান, বাংলাদেশে অপেক্ষায় ৯৫ বছ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  • ১৩ আগস্ট ২০২৬
পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জ…
  • ১৩ আগস্ট ২০২৬
কানে কম শুনছেন পপ ব্যান্ড বিটিএসের ভি
  • ১৩ আগস্ট ২০২৬