পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে: মেয়র আতিক

২৭ নভেম্বর ২০২২, ০৩:১২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, শুধু বিদ্যা অর্জন নয়, প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। নৈতিকতার শিক্ষা অর্জন করতে হবে। বড়দের ও শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা খুবই জরুরী। খেলাধুলা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে।

রবিবার (২৭ নভেম্বর ২০২২) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সরকারি তিতুমীর কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে কলেজের ২২টি বিভাগ। এছাড়াও নারী শিক্ষার্থী ফুটবলারদের জন্য আলাদা দুটি দল রয়েছে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭০ বছরে এগারো সমাবর্তন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন। অধ্যক্ষের দাবির প্রেক্ষিতে ডিএনসিসি মেয়র তিতুমীর কলেজের সামনের রাস্তা ও ফুটপাত দ্রুত সময়ে সম্পন্ন করার ঘোষণা দেন।

ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বেলুন উড়িয়ে সরকারি তিতুমীর কলেজের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মেয়র নিজেই নেমে যান মাঠে, বল নিয়ে দুই পায়ে ফুটবলের ছন্দ দেখান সবাইকে। মেয়রের খেলার প্রতি এমন ভালোবাসা এবং নিজেই মাঠে নেমে ফুটবলে পায়ের কারসাজি দেখানোয় করতালির মাধ্যমে উৎসাহ দিতে থাকেন উপস্থিত সবাই।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  প্রফেসর মোঃ মহিউদ্দিন বলেন, ফুটবল খেলা বা যেকোনো খেলাই শিক্ষার্থীদেরকে অনেক অনুপ্রাণিত করে। আমি এখানে এসে দেখলাম শিক্ষার্থীরা সকালে বিকালে ফুটবল খেলা নিয়ে মেতে থাকে এবং তাদের মধ্যে ফুটবল নিয়ে একটা আবেগ আছে, তার সাথে কলেজকে জাঁকজমকপূর্ণ করার জন্য এই আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। যেসকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে সবার প্রতি আমার শুভকামনা। সুন্দর ভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পারি সকলের সহযোগিতায় এ কামনা রইল।

ডিএনসিসি মেয়র প্রধান অতিথির বক্তব্যে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করতে আমি চেষ্টা করে যাচ্ছি। আমরা ঢাকা শহরের সব খেলার মাঠ উদ্ধার করতে চাই। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। মিরপুরে প্যারিস রোডের মাঠের জায়গায় ৩১টি প্লট হয়ে গিয়েছিল, আমরা তা উদ্ধার করেছি, এখন সেটি একটি মাঠ। বর্তমানে সেখানে সবাই খেলাধুলা করতে পারছে। আমাদেরকে আপনারা জানান কোথায় মাঠ দখল হয়ে আছে, সবাইকে সঙ্গে নিয়ে আমরা ঢাকা শহরের মাঠগুলো উদ্ধার করব।

তিনি আরও বলেন, খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও অংশগ্রহণ বাড়াতে হবে। আমাদের নারীরা অনেক এগিয়ে গেছে। কিছুদিন আগে নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এসময় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় প্রয়োজনীয় সরঞ্জাম দেয়ার ঘোষণা দেন ডিএনসিসি মেয়র। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজনের আহ্বায়ক শিক্ষক মোজাফফর হোসেন, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নাছির, ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম, তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা বানু, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মানিক হোসেন মানিকসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
গোয়েন্দা পরিচয়ে থেকে এমপিকে ফোন, ‘আপনি জামায়াত ছেড়ে দেন’
  • ১০ নভেম্বর ২০২৬
‘ভিসি স্যার বলছে আওয়ামী লীগ নাকি বিরোধীদল’
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরু…
  • ১০ নভেম্বর ২০২৬
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় রা…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ভিসি-প্রক্টরকে জবাবদিহির হুঁশিয়ারি আ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950