দুপুরের মধ্যে দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস

০২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ AM
ঝড়ের আভাস

ঝড়ের আভাস © সংগৃহীত

দুপুর ১ টার মধ্যে দেশের ২ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙ…
  • ২২ অক্টোবর ২০২৬
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে সিনিয়র সচিব আবদুল খালেক
  • ২২ অক্টোবর ২০২৬
এবার সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১
  • ২২ অক্টোবর ২০২৬
ইউনিসেফে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্…
  • ২২ অক্টোবর ২০২৬
কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া আরও একজনের লাশ উদ্ধার
  • ২২ অক্টোবর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২২ অক্টোবর ২০২৬