ছাত্রীদের গাছে উঠা নিষিদ্ধ করলো ঢাবির রোকেয়া হল

১০ নভেম্বর ২০২২, ১০:৩৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
রোকেয়া হল ও নোটিশ

রোকেয়া হল ও নোটিশ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীদের গাছে না উঠার জন্য হল কতৃপক্ষের একটি নোটিশের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে নোটিশটির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন একজন শিক্ষার্থী। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।

এক বাক্যের নোটিশে লিখা ছিল ‘সকল ছাত্রীদের’ যা একটি বাক্যগত ত্রুটি এবং ‘সম্পূর্নভাবে’ শব্দের বানান ভুল ছিল।

নোটিশে লিখা ছিল, ‘রোকেয়া হলের সকল ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনে/রাতে গাছে উঠা সম্পূর্নভাবে নিষেধ।’

হলের একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে হলের একজন ছাত্রী গাছে উঠতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। যে কারণে হল কর্তৃপক্ষ আজ এই নির্দেশনা। 

কতৃপক্ষের এমন সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই নিচ্ছেন শিক্ষার্থীরা। তারা জানান, রাতে ফল পাড়তে অনেকেই গাছে উঠেন। ফলে যেকোন সময় পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। 
 
এ বিষয়ে জানতে রোকেয়া হলের প্রাধ্যক্ষকে কয়েকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

ট্যাগ: ঢাবি
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬
নবম পে-স্কেল: প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্…
  • ২৩ জুন ২০২৬
বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬