বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ AM
ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান

ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান © সংগৃহীত

পটুয়াখালী জেলার দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জোমাদ্দারকে মারধর ও ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি। তিনি ওই এলাকার মো. জলিল হাওলাদারের ছেলে।

দুমকি থানা সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জমাদ্দার (৫৬) বাদী হয়ে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন। ওই মামলায় ইমরানকে ২ নম্বর আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে খলিল জমাদ্দার উল্লেখ করেন, শুক্রবার তালতলী বাজারে গেলে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান, রাকিব হাওলাদার ওরফে কসাই রাকিবসহ সাত-আটজন তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাকে মারধর করে পকেটে থাকা ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগও সামনে এসেছে।

ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান ও রাকিব পৃথকভাবে নিজেদের ফেসবুক লাইভে এসে দাবি করেন, বালুর ড্রেজার ব্যবসা পরিচালনা করতে গেলে বিএনপি নেতা খলিল জমাদ্দার তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ফার্মেসিতে নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জর…
  • ২৩ নভেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬