জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ © টিডিসি সম্পাদিত
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ২ ক্যাটাগরির পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে এ নিয়োগ দেওয়া হবে। উভয় পদেই আবেদন করতে পারবেন এসএসসি পাস প্রার্থীরা। তবে আবেদনকারীকে অবশ্যই ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২৮ অক্টোবর প্রকাশিত জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ।
পদের নাম ও বেতন
১. অফিস সহায়ক
পদসংখ্যা: ৬টি।
বেতন: ২০তম গ্রেড, ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১-এর তফসিল-১৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৫টি।
বেতন: ২০তম গ্রেড, ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগ দেবে রাজশাহীর কর আপিল অঞ্চল
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১-এর তফসিল-১২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
চাকরির ধরন: ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১ এবং নিয়োগসংক্রান্ত বিদ্যমান সরকারি বিধি-বিধান অনুসারে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র জমা দিতে হবে।
আরও দেখুন: পদ ২২টি, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়োগ
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহের টেলিটক নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদন শুরু: ২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ২২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
আরও দেখুন: আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ, এসএসসি পাস থেকে আবেদন শুরু
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জানতে এখানে দেখুন।