সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

০৫ নভেম্বর ২০২২, ০৭:২৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
ঢাবি লোগো এবং নিহত মো. শামসুজ্জামান সৈকত

ঢাবি লোগো এবং নিহত মো. শামসুজ্জামান সৈকত © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর নাম মো. শামসুজ্জামান সৈকত। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। ঢাবির জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি।

সৈকতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী নুরুল আমিন। ফেসবুকে এক স্ট্যাটাসে নুরুল লিখেছেন, ‘‘কত ঠুনকো এই জীবন!

আহারে... সৈকত ভাই আর নেই। খবরটি শোনার পর থেকেই বুকফাটা আর্তনাদের মূর্ছনায় বিষণ্ণ হয়ে আছে পুরো দেহমন। হলের ইমিডিয়েট সিনিয়র সৈকত ভাই আজ বাইক দুর্ঘটনায় নিহত হয়ে ইহলীলা সাঙ্গ করে পরপারের অসীম অনন্তের যাত্রায় সামিল হয়েছেন। 

ভার্সিটির প্রথম দিকে ভাইয়ের সাথে আড্ডা, গল্প ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বুলি আজ বারংবার মনোজগতে ঘুরপাক খাচ্ছে। অনেকগুলো বছর তার সাথে দেখা নেই, এমনি করে তিনি চলে যাবেন চিরতরে তা ভুলেও ভাবিনি।

মহান আল্লাহ পাক সৈকত ভাইকে জান্নাতের উঁচু মকাম দান করুন, আমিন।’’

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬