আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন জবির মাহফুজ

০৬ অক্টোবর ২০২২, ১০:০৮ AM
মাহফুজ রহমান

মাহফুজ রহমান © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মাহফুজ রহমান। তিনি জবির অণুজীববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। অলিম্পিয়াডে আমি কি করতে পারি? (অ্যাকশন ট্রী) ক্যাটাগরিতে বিজয়ী হন মাহফুজ। বাংলাদেশ ইন্সটিটিউট অফ আইসিটি ডেভেলপমেন্ট আয়োজন করে এ অলিম্পিয়াড।

দুই দিনব্যাপী এই অলিম্পিয়াড অনুষ্ঠানটি আয়োজিত হয় শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। কিশোর-কিশোরী এবং তরুণদের অংশগ্রহণে, নেতৃত্বে ও উদ্যোগে আয়োজিত পুষ্টি বিষয়ক আন্তর্জাতিক এ অলিম্পিয়াডে মোট ১৫টি প্রতিযোগিতায় অফলাইন ও অনলাইন মিলিয়ে  বাছাই পর্বে অংশগ্রহণ করেন ২৫ হাজার জন। এর মধ্যে আমি কি করতে পারি? (অ্যাকশন ট্রী) ক্যাটাগরিতে ১৭ জন ফাইনালের জন্য মনোনীত হন। যার বিষয়বস্তু ছিলো ’খাদ্য অপচয় রোধে আমার ভূমিকা।’

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পোস্ট ডক্টরালের সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন

অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের জন্য সেমিনারের আয়োজন করা হয় পুষ্টি নীতিমালা প্রণয়নে তরুণদের অংশগ্রহণ, দক্ষ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে তরুণ উদ্যোক্তা, সকলের জন্য স্কুলে খাবার নিশ্চিত করা, সকলের জন্য নিরাপদ স্ট্রিট ফুড এই ৪টি বিষয়ে।

অলিম্পিয়াডটি  উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আর বিজয়ী মাহফুজ রহমানকে পুরস্কার তুলে দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি পুরস্কার বিতরণী এবং সমাপনী আয়োজনের প্রধান অতিথি ছিলেন।

উল্লেখ্য, এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তিসহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬