ফেলোশিপ নিয়ে পোস্ট ডক্টরালের সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন

০৬ অক্টোবর ২০২২, ১২:৫১ AM
স্কলারশিপ

স্কলারশিপ © ফাইল ফটো

ক্যান্সার নিয়ে গবেষণা করতে ইচ্ছুক নিম্ন এবং মধ্যম আয়ের দেশের বিজ্ঞানীদের ফেলোশিপের মাধ্যমে পোস্ট ডক্টরাল করার সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড হেল্‌থ অর্গানাইজেশন (WHO)। “ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (IARC) ফেলোশিপ” প্রোগ্রামের আওতায় এ ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য নিম্ন এবং মধ্যম আয়ের দেশের বিজ্ঞানীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।  

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (IARC) ফেলোশিপ প্রোগ্রাম ৫০ বছরেরও বেশি সময় ধরে, ৮০ টিরও বেশি দেশের ৬০০ এর অধিক বিজ্ঞানীদের প্রশিক্ষণ দিয়েছে। ফেলোশিপ প্রোগ্রামটি দুই বছর মেয়াদী এবং ফ্রান্সের লিয়নে অবস্থিত ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার ((IARC)) দ্বারা সমর্থিত। 

সুযোগ-সুবিধাসমূহঃ
• প্রতি মাসে €2,820 ইউরো উপবৃত্তি প্রদান করা হবে।
• ভ্রমণের খরচ প্রদান করা হবে।
• স্বাস্থ্য বীমা প্রদান করা হবে। 
• IARC পোস্টডক্টরাল ফেলোদের সাথে এবং বৈজ্ঞানিক শাখার সাথে নেটওয়ার্ক তৈরির সুযোগ রয়েছে।
• পোস্টডক্টরাল শেষে নিজ দেশে  IARC-এর সাথে সম্পর্কিত বিভিন্ন গবেষণা প্রোগ্রাম শুরু করতে ফেলোশিপের দ্বিতীয় বছরে €10,000 ইউরো প্রদান করা হবে। 

যোগ্যতাসমূহঃ
• আবেদনকারীকে নিম্ন এবং মধ্যম আয়ের দেশের হতে হবে। 
• আবেদনের সময়সীমার পাঁচ বছরের মধ্যে বা ফেলোশিপ শুরু করার সময়ের মধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে। 
• আবেদনকারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। 
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
• আবেদনের সময়সীমার মধ্যে দুইটি রেফারেন্স লেটার জমা দিতে হবে। 

আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন । এছাড়াও  “ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (IARC) ফেলোশিপ” সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

 

২৯ অক্টোবরই প্রকাশিত হচ্ছে এইচএসসির ফল, চূড়ান্ত সিদ্ধান্ত জ…
  • ২৪ অক্টোবর ২০২৬
সত্য গোপন করে শিক্ষককে বাঁচাতে গেলে মাদরাসার ব্যবস্থার ক্ষত…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিএনপি করতে হলে এসএসসিতে জিপিএ ২.৫০, এইচএসসিতে ৩.৫০ করার আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
আকতার গ্রুপ নিয়োগ দেবে ১০ টেরিটরি সেলস অফিসার, আবেদন ১৭ নভে…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬
টেসলার উড়ন্ত রোডস্টার প্রকল্পে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী …
  • ২৪ অক্টোবর ২০২৬