জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূজোর দিনেও হবে পরীক্ষা

০১ অক্টোবর ২০২২, ০৩:২০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাতীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সব ধরণের সরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হলেও পূজার ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২টি ব্যাচের শিক্ষার্থীরা। সপ্তমীর দিনেও অনুষ্ঠিত হবে পরীক্ষা ও অনুশীলন।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮তম আবর্তনের ফাইনাল পরীক্ষা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭তম আবর্তনের একাধিক শিক্ষার্থী জানিয়েছে তারা শিক্ষকদের সিদ্ধান্তের বাইরে কথা বলতে চান না।

তবে নাম প্রকাশ না করার শর্তে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের এক শিক্ষার্থী জানিয়েছেন, আমরা কথা বলেছিলাম ম্যাডামের সঙ্গে। কিন্তু তাকে বুঝতে পারিনি যে ওই দিন পূজার ছুটি থাকবে।

তিনি আরও জানান, এ ক্ষেত্রে শিক্ষকদের দায় থেকেই যায়। কারণ পূজার মতো একটা বিষয় তাদের মাথায় রাখা উচিত। বিষয়টি বিবেচনা না করেই পরীক্ষার রুটিন ঠিক করা হয় কীভাবে?

আরও পড়ুন: সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা।

তবে বিভাগ ২টিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী থাকলেও সবার কথা বিবেচনা করে এই সিদ্ধান্তকে অনেকে সাধুবাদও জানিয়েছেন।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, সেশনজটের কারণে তারা অনেক পিছিয়ে রয়েছেন। এ জন্যই হয়তো শিক্ষকরা এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে, তাদের এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করছেন না তারা।

এ প্রসঙ্গে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ওই ব্যাচের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি অধ্যাপক শফিক উর রহমান বলেন, ছেলেমেয়েরা সেশনজটের কারণে পিছিয়ে পরেছে। তাই পরীক্ষা নিয়ে নেওয়াটা ভালো মনে করছি।

অপরদিকে, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হালিমা বেগম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে একাধিকবার কল করা হলেও তারা কল রিসিভ করেননি।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬