ব্লেন্ডেড লার্নিং নীতিমালা বাস্তবায়নের নির্দেশ ইউজিসির

১২ জুন ২০২২, ০৪:৪০ PM

© লোগো

ব্লেন্ডেড লার্নিং নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: ২০১৮-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে 'ব্লেন্ডেড লার্নিং ফর বাংলাদেশ’ নীতিমালাটি তৈরি করা হয়েছে। 

উচ্চশিক্ষায় অনলাইন ও অনসাইট এডুকেশন পদ্ধতিকে একত্রিত করে ব্লেন্ডেড লার্নিং নীতিমালাটি তৈরি করেছে ইউজিসি। উচ্চশিক্ষায় বাংলাদেশ যেন বিশ্ব পরিমণ্ডলে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে সে দিকটি বিবেচনায় রেখে বিশেষজ্ঞ সমন্বয়ে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে।

সম্প্রতি এক পত্রে ইউজিসি দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে নীতিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। নীতিমালা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়সমূহকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে ইউজিসি।

বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য ব্লেন্ডেড লার্নিং বা মিশ্র শিক্ষা নীতিমালা গত ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ইউজিসি’র পূর্ণ কমিশন সভায় অনুমোদিত হয়।

সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংক ও এম৪ অটোসের চুক্তি স্বাক্ষর
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৫, আবেদন অনলাইনে
  • ০৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলি বন্ধের কারণ জানাল মন্ত্রণালয়, শুরু ক…
  • ০৮ অক্টোবর ২০২৬