ইংরেজি শিখতে দুই দিনব্যাপী কোর্স করছেন ইউজিসি কর্মকর্তারা

০৩ এপ্রিল ২০২২, ০৭:২২ PM
প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে

প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে © টিডিসি ফটো

ইংরেজি শিখতে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় দুই দিনব্যাপী কোর্স করছেন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তারা। ‘বিজনেস ইংলিশ কোর্স’ নামে এ প্রশিক্ষণে কমিশনের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। আজ রবিবার (৩ এপ্রিল) ইউজিসি আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান-এর সভাপতিত্বে কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আলমগীর বলেন, ইংরেজির গুরুত্ব বিবেচনায় প্রাথমিক স্তর থেকে বাংলাদেশে ইংরেজি ভাষা শেখানো হয়। ইংরেজি ভাষা জ্ঞান ও দক্ষতা থাকলে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকরভাবে যোগাযোগ করা যায়। উচ্চশিক্ষা বিষয়ে ইউজিসিকে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে প্রায়ঃশ যোগাযোগ করতে হয়। ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানো গেলে ইউজিসির কর্মকর্তারা বিদেশি এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সফলভাবে যোগাযোগ করতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিল নানাবিধ সহযোগিতা প্রদান করছে। এরই ধারাবাহিকতায়, ইউজিসি’র কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিজনেস ইংলিশ কোর্স আয়োজন করা হয়েছে। ইউজিসিতে কর্মরতদের জন্য ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ইংলিশ খুবই কোর্স খুবই ফলপ্রসু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।  ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং সঠিক ভাবে ইংলিশ এ যোগাযোগ করতে এটি সাহায্য করবে।

ড. ফেরদৌস জামান বলেন, বিজনেস ইংলিশ কোর্স থেকে ইউজিসির কর্মকর্তারা বিদেশী ভাষা হিসাবে ইংলিশে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। এই প্রশিক্ষন কোর্স ইউজিসির দক্ষ জনবল তৈরিতে ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। বিজনেস ইংলিশ কোর্স আয়োজনে সহায়তা প্রদানের জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।

ইউজিসির সিনিয়র সহকারী সচিব মো. মামুন এর সঞালনায় প্রশিক্ষণে ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

ভারতে এমপি আনার খুনের দুই বছর—তদন্তে নেই অগ্রগতি
  • ১৩ মে ২০২৬
৮ বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে রায়…
  • ১৩ মে ২০২৬
হামের চিকিৎসায় সরকারকে ১০টি ভেন্টিলেটর দিল রেডিয়েন্ট
  • ১৩ মে ২০২৬
যক্ষ্মা চিকিৎসায় এক কোটি ৭০ লাখ অ্যান্টি-টিবি ওষুধ কিনবে সর…
  • ১৩ মে ২০২৬
আট বিভাগে স্বাস্থ্যসেবা পাবেন জবি শিক্ষার্থীরা
  • ১৩ মে ২০২৬
ওয়ালটনের আরও ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন উন্মোচন
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9