দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশী শিক্ষার্থী বেড়েছে

০৮ জানুয়ারি ২০২২, ১২:০৯ PM
বিদেশী শিক্ষার্থী

বিদেশী শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। যদিও এই বিশ্ববিদ্যালয়গুলোতে সার্বিক শিক্ষার্থীর গ্রাফ নিম্নমুখী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৪৭তম বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩টি বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী অধ্যায়ন করেন। এই বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশী শিক্ষার্থীর সংখ্যা ৭৬৭ জন। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৪৮২ জন। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বেড়েছে ২৮৫ জন।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা ৬ হাজার ৪৫১টি

অন্যদিকে বেসরকারি ১০৭টি বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী রয়েছে এক হাজার ৫৫০ জন। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৪৬৭ জন। যদিও ইউজিসি বলছে, আলোচ্য বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী ভর্তি হয়েছে ৬৪৬ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বাদে দেশের ৪৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে মোট আসন রয়েছে ৩৯ হাজার ৪০৫টি। আর প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি হয়েছে ৩২ হাজার ৯৫৪টি। মাস্টার্স পর্যায়ে আসন রয়েছে ২০ হাজার ৩১২টি। আর ভর্তি হয়েছে ১৬ হাজার ৭০ জন। ফলে এখানেও আসন ফাঁকা রয়েছে।

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কমেছে

দেশে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা কমেছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৫.৮৬ শতাংশ শিক্ষার্থী কম ভর্তি হয়েছে। ২০২০ সালে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ৩ লাখ ২৮ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ২০১৯ সালে শিক্ষার্থী ভর্তি হয়েছিল ৩ লাখ ৪৯ হাজার ১৬০ জন।

সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence