‘র‌্যাঙ্কিংয়ে স্থান পেতে শিক্ষা-গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে’

১২ জুন ২০২১, ১২:৫৫ PM
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর © টিডিসি ফটো

উদ্ভাবন ও সেবা সহজীকরণ বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা আজ শনিবার (১২ জুন) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ও উদ্ভাবনের ফোকাল পয়েন্ট রবিউল ইসলাম।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে উদ্ভাবনের বিকল্প নেই। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সেবা সহজিকরণ করা জরুরি। সেবা প্রত্যাশী যাতে কাঙিক্ষত সেবা পেয়ে সন্তুষ্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

সভায় অধ্যাপক ড. আলমগীর আরও বলেন, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্থান পেতে শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে উচ্চশিক্ষার ব্যাপ্তি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত-মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসি কাজ করছে বলে তিনি জানান।

স্বাগত বক্তব্যে ফেরদৌস জামান বলেন, সরকারি সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে উদ্ভাবন ও সেবা সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। সরকার গৃহীত পদক্ষেপসমূহ যথাযথ বাস্তবায়ন সম্ভব হলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে স্থান পেতে সহজ হবে।

কর্মশালায় ইউজিসির সহকারী পরিচালক, সহকারী সচিব এবং সমমান কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। উদ্ভাবন কর্মপরিকল্পনা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ১৪ সেপ্টেম্বর প…
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের আবেদন ১৩ লাখ ছাড়াল
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসিতে ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫  অর্জন সাদিয়া আফরিন কনকের
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ প্রতিষ্ঠানে ৩ হাজার চাকরির সুযোগ, কাল শুরু ‘নেক্সটজবজ ক…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষার্থীদের ৪ বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  • ১৭ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage