১০০ প্রতিষ্ঠানে ৩ হাজার চাকরির সুযোগ, কাল শুরু ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১৭ আগস্ট ২০২৬, ০২:২৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০২:৩৭ PM
 ক্যারিয়ার সামিটে অংশ নেওয়া প্রতিষ্ঠানের লোগো

ক্যারিয়ার সামিটে অংশ নেওয়া প্রতিষ্ঠানের লোগো © সংগৃহীত

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে আগামীকাল শুরু হচ্ছে ‘Nextjobz Presents Career Summit and Job Fest’। বাংলাদেশের প্রচলিত নিয়োগব্যবস্থার ধারা বদলে দিতে Nextjobz Ltd এর আয়োজিত এই জব ফেস্টে দেশের শীর্ষস্থানীয় ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৩ হাজার চাকরির সুযোগ থাকছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে ৭৫০টিরও বেশি ভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। ফলে নতুন গ্র্যাজুয়েট থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবী—বিভিন্ন পর্যায়ের চাকরিপ্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী সুযোগ খুঁজে নেওয়ার পাশাপাশি সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

এবারের আয়োজন শুধু চাকরির সুযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। ক্যারিয়ার উন্নয়ন ও পেশাগত দক্ষতা বাড়ানোর বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সামিটে ২৮ জন শীর্ষস্থানীয় শিল্পনেতা ও বিশিষ্ট ব্যক্তিত্ব অংশ নেবেন। তারা ব্যক্তিগত ব্র্যান্ডিং, কর্মজীবনে সফলতা, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাজীবনে টিকে থাকার বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তুলে ধরবেন।

আয়োজনের অন্যতম আকর্ষণ থাকছে ‘Live Stage Hiring’। এর মাধ্যমে নির্বাচিত চাকরিপ্রার্থীরা সরাসরি মঞ্চে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক চাকরির অফার দেওয়ার ব্যবস্থাও থাকবে।

চাকরিপ্রার্থীদের জন্য থাকছে ‘Free CV Clinic’। সেখানে পেশাদাররা প্রার্থীদের সিভি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এতে চাকরিপ্রার্থীরা নিজেদের সিভির দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি চাকরির বাজারে নিজেদের আরও ভালোভাবে উপস্থাপনের সুযোগ পাবেন।

আরও পড়ুন: নেক্সটজবজ-এর জব ফেস্ট ১৮ আগস্ট, মিলবে চাকরির সুযোগ

আয়োজকদের মতে, স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া, ক্যারিয়ার পরামর্শ এবং সরাসরি চাকরির সুযোগকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই এই আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা শুধু বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগই পাবেন না, বরং নিয়োগদাতাদের চাহিদা ও পরিবর্তনশীল চাকরির বাজার সম্পর্কেও সরাসরি ধারণা নিতে পারবেন।

নতুন গ্র্যাজুয়েটদের পাশাপাশি অভিজ্ঞ পেশাজীবীদের জন্যও আয়োজনটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট চাকরি খোঁজার পাশাপাশি নিজের দক্ষতা যাচাই, পেশাগত যোগাযোগ বাড়ানো এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬