এসএসসিতে ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫  অর্জন সাদিয়া আফরিন কনকের

১৭ আগস্ট ২০২৬, ০২:৩২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০২:৩৫ PM
জিপিএ-৫ প্রাপ্ত সাদিয়া আফরিন কনক

জিপিএ-৫ প্রাপ্ত সাদিয়া আফরিন কনক © টিডিসি ফটো

২০২৬-২৭ শিক্ষাবর্ষের এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করে বদরখালীর মুখ উজ্জ্বল করেছে কৃতি শিক্ষার্থী সাদিয়া আফরিন কনক। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সে সর্বমোট ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে।

সাদিয়া মাতামুহুরী উপজেলার বদরখালী ২নং ব্লকের নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত উদ্দিনের ছোট বোন। সে বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

শিক্ষাজীবনের শুরু থেকেই মেধাবী ও অধ্যবসায়ী সাদিয়া নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অসাধারণ ফলাফল অর্জন করেছে। তার বিষয়ভিত্তিক ফলাফলও ছিল প্রশংসনীয়। কাঙ্ক্ষিত এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর বদরখালী এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সাদিয়ার এই কৃতিত্বে তার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও সহপাঠীরা আনন্দিত। ভাই আরাফাত উদ্দিন বলেন, ‘কনকের এই সাফল্য আমাদের পুরো পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। সে ভবিষ্যতে আরও বড় হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে এ জন্য সবার কাছে দোয়া চাই।’

আরও দেখুন: বাংলাদেশে আসছে ভারতের প্রতিনিধি দল

বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সাদিয়ার মনোযোগ, নিয়মিত পড়াশোনা ও অধ্যবসায়ই তাকে এই কৃতিত্ব অর্জনে সহায়তা করেছে। তার সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও বড় সাফল্য অর্জন করে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখাই সাদিয়া আফরিন কনকের লক্ষ্য। তার এই অসামান্য সাফল্যে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬