রাবি শিক্ষার্থীদের ৪ বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ

১৭ আগস্ট ২০২৬, ০২:২৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রস্তাবিত ‘২+২’ অ্যাকাডেমিক প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা চার বছর মেয়াদি অনার্সের প্রথম দুই বছর রাবিতে এবং শেষ দুই বছর জাপানের অংশীদার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় ঢাকার বনানীর হোটেল আমারি ঢাকায় রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে জাপানের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অ্যাকাডেমিক সহযোগিতা, শিক্ষার্থী বিনিময় এবং যৌথ শিক্ষা কার্যক্রম জোরদারের বিষয়েও মতবিনিময় করা হয়।

প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, নির্ধারিত অ্যাকাডেমিক যোগ্যতা ও প্রোগ্রামের কাঠামো পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা জাপানের অংশীদার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শেষ দুই বছর পড়াশোনা করবেন। সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করলে তারা জাপানের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক সনদ অর্জনের সুযোগ পাবেন।

জাপানের প্রতিনিধিদলে ছিলেন কিবিগাকুয়েন এডুকেশনাল ইনস্টিটিউশনের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ড. হিরোইউকি ইজিরি এবং প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার রিজিওনাল ওরিয়েন্টেড স্টাডিজের রিসার্চ অর্গানাইজেশনের পরিচালক অধ্যাপক ড. শিনজিরো ওগিতা।

এ সময় রাবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, প্রস্তাবিত ‘২+২’ অ্যাকাডেমিক প্রোগ্রামটি আমাদের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের অ্যাকাডেমিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াবে এবং তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় আরও দক্ষ করে তুলবে। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিক্ষার্থী চলাচলের নতুন ক্ষেত্র তৈরি হবে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, এই উদ্যোগ শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে তাদের আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হবে। 

ছাত্রলীগের অপকর্মের বিচারসহ ৫ দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীর অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য ক্যাডারের ১৮৪ কর্মকর্তার যোগদান সোমবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসা দরিদ্র সন্তানদের শিক্ষা ও নৈতিকতা গঠনে রাষ্ট্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9