তরুণ শিক্ষকদের সক্ষমতা বাড়াতে গবেষণা অনুদান বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে ইউজিসি

১২ আগস্ট ২০২৬, ০৬:৪৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০৭:২৭ PM
‘দ্য মডার্ন সোশ্যাল সায়েন্টিস্টস: ন্যাভিগেটিং রিসার্চ, টিচিং অ্যান্ড একাডেমিক গ্রোথ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান

‘দ্য মডার্ন সোশ্যাল সায়েন্টিস্টস: ন্যাভিগেটিং রিসার্চ, টিচিং অ্যান্ড একাডেমিক গ্রোথ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান © সংগৃহীত

তরুণ শিক্ষকদের সক্ষমতা বাড়াতে গবেষণা অনুদান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

বুধবার (১২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘দ্য মডার্ন সোশ্যাল সায়েন্টিস্টস: ন্যাভিগেটিং রিসার্চ, টিচিং অ্যান্ড একাডেমিক গ্রোথ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদ এ কর্মশালার আয়োজন করে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য দেন।

ইউজিসি সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, উচ্চশিক্ষায় জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হিট প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম চলছে। তরুণ শিক্ষকদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি গবেষণা অনুদান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণের জন্য অর্থ বরাদ্দ এবং ফ্যাকাল্টি এক্সচেঞ্জ কর্মসূচিতে তাঁদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। সামার স্কুল ও ইয়ং স্কলার্স প্রোগ্রামের মতো কর্মসূচিতেও তাঁদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকার জ্ঞান ও দক্ষতাভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। এ ক্ষেত্রে তরুণ শিক্ষকরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁদের দক্ষতা বাড়াতে পারলে গবেষণা ও উচ্চশিক্ষার মানও আরও উন্নত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মান ও মর্যাদা বাড়াতে শিক্ষকদের আন্তর্জাতিক মানের গবেষণায় মনোযোগী হতে হবে। গবেষণাপত্র প্রকাশের পাশাপাশি সাইটেশন বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে। ভালো গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়ে এবং বৈশ্বিক র‌্যাঙ্কিংয়েও এর প্রভাব পড়ে। গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও তহবিল সংগ্রহের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান ইমন ও তারানা জাহিদ সন্ধির সঞ্চালনায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ইউজিসি
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9