এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষতার সাথে কাজ করতে হবে: ইউজিসি সদস্য

০৭ জুন ২০২১, ১২:৩৫ PM
উদ্বোধন অনুষ্ঠান

উদ্বোধন অনুষ্ঠান © টিডিসি ফটো

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও এপিএ টিমের আহবায়ক প্রফেসর ড. মো. আবু তাহের।

সোমবার (৭ জুন) ইউজিসি আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসি সিনিয়র সহকারী পরিচালক ও এপিএ’র ফোকাল পয়েন্ট মো. গোলাম দস্তগীর। কর্মশালায় ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক, সিনিয়র সহকারী সচিব এবং সমমান কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

ড. মো. আবু তাহের তার বক্তব্যে বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতির দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে শামিল করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনের জন্য বেশকিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যে ভিশন ২০২১, টেকসই উন্নয়ন লক্ষসমূহ, বদ্বীপ পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা অন্যতম। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রশাসনিক ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ এবং সেবা সেবাপ্রদান সহজীকরণ ও সাশ্রয়ী করতে বিভিন্ন সংস্কারমূলক কাজ অব্যাহত আছে।

স্বাগত বক্তব্যে ইউজিসি সচিব ড. ফেরদৗস জামান বলেন, গতিশীলতা আনয়ন এবং এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের উদ্বুদ্ধ করার জন্য এবছর থেকে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইউজিসির কর্মকর্তাদের জন্য এপিএ পুরস্কার প্রদান করা হবে।

আরো পড়ুন এপিএ বাস্তবায়নে সব বিভাগের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউজিসি সদস্যের আহবান

ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া নিয়ে ট্রাম্পকে যে শর্ত দিল রাশিয়া
  • ২২ মার্চ ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২২ মার্চ ২০২৬
ড্রাম সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫
  • ২২ মার্চ ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত অন্তত ২০
  • ২২ মার্চ ২০২৬
আর্থিক অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ
  • ২২ মার্চ ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: নিহতের সংখ্যা ১৪০০ ছাড়ি…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence