এপিএ বাস্তবায়নে সব বিভাগের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউজিসি সদস্যের আহবান

০৫ জুন ২০২১, ০২:৪৪ PM
উদ্বোধন অনুষ্ঠান

উদ্বোধন অনুষ্ঠান © টিডিসি ফটো

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) যথাযথ বাস্তবায়ন প্রাতিষ্ঠানিক কার্যক্রমে আরো গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এপিএ’র লক্ষসমূহ একক কোন বিভাগের প্রচেষ্টায় অর্জন করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সকল বিভাগের সম্মিলিত প্রচেষ্টা।

ইউজিসি আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে ইউজিসি সদস্য ও এপিএ টিমের আহবায়ক প্রফেসর ড. মো. আবু তাহের আজ শনিবার (৫ জুন) এ কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউজসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

সভাপ্রধান তার বক্তব্যে বলেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে শামিল করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনের জন্য ইতোমধ্যে বেশকিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে যার মধ্যে অন্যতম হচ্ছে ভিশন ২০২১, টেকসই উন্নয়ন লক্ষসমূহ, বদ্বীপ পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইত্যাদি। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য এরই মধ্যে প্রশাসনিক ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সেবা সেবাপ্রদান সহজীকরণ ও সাশ্রয়ী করতে বিভিন্ন সংস্কারমূলক কাজ অব্যাহত আছে।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইউজিসির কাজের পরিধি বর্তমানে পূর্বের যেকোন সময়ের চেয়ে অনেক বেড়েছে। এ বিশাল কর্মকাণ্ড যথাযথভাবে বস্তবায়নের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচষ্টা ও অঙ্গীকার। তিনি এপিএ টার্গেট পূরণে ইউজিসি কর্মকর্তাদের আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করার আহবান জানান।

স্বাগত বক্তব্যে ড. ফেরদৗস জামান বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর থেকেই সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে আইসিটি অবকাঠামো গড়ে তোলাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনয়নে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপগ্রহণ ও বাস্তবায়নের কাজ অব্যাহক আছে। এপিএ প্রবর্তন ও বাস্তবায়ন এই সংস্কার কার্যক্রমেরই অংশ।

তিনি এপিএ লক্ষ্য বাস্তবায়নে ইউজিসি’র সকল সদস্যকে আরো উদ্যোগী হওয়ার আহবান জানান। কর্মশালায় এপিএ বিষয়ক সেশন পরিচালনা করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারি সচিব ও এপিএ’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান।

কর্মশালায় ইউজিসির ২৬ জন উপ-পরিচালক ও উপসচিব অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসি এপিএ’র ফোকাল পয়েন্ট মো. গোলাম দস্তগীর।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬