বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি গ্রোগ্রাম পরিচালনার অনুমোদন নেই: ইউজিসি

১১ জানুয়ারি ২০২১, ০২:৩২ PM

© ফাইল ফটো

নিয়মনীতি ও কোনোনরকম কাঠামো ছাড়াই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এমফিল-পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে মর্মে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

প্রতিবেদন বলা হয়, বর্তমানে দেশে সরকার অনুমোদিত ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তন্মধ্যে ৯৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কমিশন থেকে অদ্যাবধি কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি গ্রোগ্রাম পরিচালনার অনুমোদন দেয়া হয়নি।

সোমবার (১১ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এসব প্রতিবেদন দাখিল করা হয়। এসময় আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ।

ইউজিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিএইচডি গবেষণা থিসিসের ৯৮ শতাংশ হুবহু নকল। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ডক্টরেট’ ডিগ্রি নেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ২০২০ সালের ২২ জানুয়ারি হাইকোর্টে একটি রিট করা হয়। একই বছরের ৪ ফেব্রুয়ারি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনও নীতিমালার আলোকে পিএইচডি ডিগ্রি প্রদান করছে তা তদন্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট।

ইউজিসিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। একইসঙ্গে ঢাবির শিক্ষকের পিএইডি জালিয়াতির ঘটনায় তদন্ত করে ঢাবির উপাচার্যইকে প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দেন আদালত।

আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন…
  • ২৭ এপ্রিল ২০২৬
শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার
  • ২৭ এপ্রিল ২০২৬
বৃষ্টির পর ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলল খণ্ডিত দেহ…
  • ২৭ এপ্রিল ২০২৬
১৩ জেলায় ১১টার মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা
  • ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির: বিশ্ববাজারে ফের অস্…
  • ২৭ এপ্রিল ২০২৬