ইউজিসির পরিচালক পদে বড় পরিবর্তন

০৫ জানুয়ারি ২০২১, ০৭:৩৭ PM

© লোগো

বছরের শুরুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসির) বিভিন্ন বিভাগের পরিচালক পদে বড় পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দেশের উচ্চশিক্ষার তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির ১০টি বিভাগের মধ্যে পাঁচটি বিভাগেই নতুন পরিচালক পদায়ন করা হয়েছে। ইউজিসির একাধিক সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পদায়নের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক করা হয়েছে মো. ওমর ফারুখকে। তিনি এতদিন রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন। বেসরকারি বিভাগের পরিচালক পদে থাকা ড. মো. ফখরুল ইসলামকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কোয়ালিটি অ্যাসিওরেন্স (এসপিকিউএ) বিভাগের পরিচালক করা হয়েছে। আর এসপিকিউএ বিভাগের দায়িত্বে থাকা ড. মো. সুলতান মাহমুদ ভূইয়াকে জেনারেল সার্ভিস এন্ড এস্টেট বিভাগের পরিচালক করা হয়েছে।

এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালকের পদে থাকা মো. কামাল হোসেনকে রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক পদে নেয়া হয়েছে। আর পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পদে আনা হয়েছে আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালকের দায়িত্বে থাকা মোহাম্মদ জামিনুর রহমানকে।

এ বিষয়ে ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান বলেন, রুটিন কাজের অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হয়েছে।

প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি আসলে হবে না, কেন? বললেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম, আবেদন ১…
  • ০৮ অক্টোবর ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ
  • ০৮ অক্টোবর ২০২৬
আহ্বায়ক আওয়ামী পরিবারের সদস্য, আছে সন্তানও, মামীকে ধর্ষণ মা…
  • ০৮ অক্টোবর ২০২৬
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে …
  • ০৮ অক্টোবর ২০২৬