ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের, ইউজিসির সভা কাল

১২ ডিসেম্বর ২০২০, ১০:৩৬ AM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে সাত মাসের বেশি সময় ধরে বন্ধ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। ফলে ক্লাস-পরীক্ষাও বন্ধ। অনিশ্চয়তায় রয়েছে ভর্তি পরীক্ষাও। এছাড়া এইচএসসি পরীক্ষায় অটোপাস দেওয়ায় ভর্তি পরীক্ষা নিয়ে জটিলতা আরও বেড়েছে। এ অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই এর পক্ষে নিজেদের অবস্থানও জানিয়েছে।

অবশ্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় ইউজিসি জানিয়ে দিয়েছে, ভর্তি পরীক্ষা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল বা ডিনস কমিটি নিজ নিজ পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। এ ব্যাপারটি আরো পরিষ্কার করতে আগামীকাল রবিবার (১৩ ডিসেম্বর) উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে ইউজিসি।

এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, ‘পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল বা ডিনস কমিটি যে সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। আর যাঁরা সিদ্ধান্ত নিতে পারছে না, তাঁরা চাচ্ছে ইউজিসি কিছু বলুক। এ জন্য আগামী ১৩ ডিসেম্বর উপাচার্যদের সঙ্গে বৈঠক ডেকেছি। বিশ্ববিদ্যালয়গুলো যদি নিজেদের মতো সিদ্ধান্ত নেয়, তাহলে বাস্তবায়ন সহজ।’

জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই ইউজিসির নির্দেশনামতো বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষার তারিখ ঘোষণা করতে শুরু করেছে। হল না খুলে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা নেওয়া হবে। আগামী ২০ ডিসেম্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ২৬ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা শুরু করবে।

এদিকে চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। জেএসসি-এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের আলোকে এইচএসসির ফল ঘোষণা করা হবে। এরপরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ শুরু করবে বিশ্ববিদ্যালয়গুলো। তবে এর আগেই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

কোরবানির হাটে সতর্কতা: কৃত্রিমভাবে মোটাতাজা পশু চেনার উপায়
  • ১৩ মে ২০২৬
৩৩ মণের ‘বাংলার ডন’ কাঁপাবে কোরবানির হাট
  • ১৩ মে ২০২৬
পাবনায় লিচুর বাম্পার ফলন, লাভের আশা চাষিদের
  • ১৩ মে ২০২৬
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্র…
  • ১৩ মে ২০২৬
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • ১৩ মে ২০২৬
বাজেটের আগেই পে-স্কেল সুপারিশ বাস্তবায়নের দাবি
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9