বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগের পরামর্শ ইউজিসির

১৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪০ PM

পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্প কার্যক্রমকে বেগবান করতে উপাচার্যবৃন্দকে সরকারের বিধি ও প্রক্রিয়া মেনে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। তিনি চলমান প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও গতিশীল পদক্ষেপ নিতে হবে বলে জানান।

ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রকল্প পরিচালক বিশ্ববিদ্যালয়ের প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নেই। কিছু বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী প্রকল্প পরিচালক দিয়ে কাজ এগিয়ে নেওয়ার চেষ্ঠা করা হচ্ছে। পূর্ণকালীন প্রকল্প পরিচালক না থাকায় প্রকল্পের স্বাভাবিক গতি বিঘি্নত হচ্ছে। তিনি যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে প্রকল্প পরিচালক পদে নিয়োগ দানের ব্যাপারে পরামর্শ দেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ মঙ্গলবার এ সভার আয়োজন করে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহারের আহবান জানিয়ে প্রফেসর শহীদুল্লাহ বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রকল্পের অর্থ দিয়ে বেতন ভাতা প্রদান ও আসবাবপত্র কেনা হচ্ছে। এক প্রকল্পের অর্থ অন্যত্র ব্যবহার করা হচ্ছে যা কোনভাবেই কাম্য নয়। বিব্রতকর পরিস্থিতি এড়াতে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সরকারের বিধি-বিধান মেনে প্রকল্পের অর্থ ব্যয়ে পরামর্শ দেন।

প্রকল্পের কাজ যথাসময়ে, গুণগত ও মানসম্পন্নভাবে শেষ করার আহবান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, কোনভাবেই প্রকল্পের ব্যয় যাতে বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

সভাপতির ভাষণে প্রফেসর আলমগীর বলেন, ২০১৯-২০২০ অর্থবছরে ৩,১৭০ কোটি টাকা ব্যয়ে ৪৮ টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনি সরকারে বিধি-বিধান মেনে নির্দিষ্ট সময়ে প্রকল্পসমূহের কাজ সমাপ্তের আহবান জানান। কর্ম পরিকল্পনা ও মাস্টার প্লান অনুসারে প্রকল্প বাস্তবায়ন করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

স্বাগত বক্তব্যে ড. ফেরদৌস জামান বলেন, এখন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২৫ কোটি টাকা বা তদুর্দ্ধ প্রাক্কলিত ব্যয় সম্বলিত প্রকল্পের জন্য অবশ্যই ফিজিবিলিটি স্টাডি করতে হবে এবং ৫০ কোটি টাকার বা তদুর্দ্ধ প্রাক্কলিত ব্যয় সম্বলিত প্রকল্পের জন্য সরকারের বিধি মোতাবেক পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ করতে হবে।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬