বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে এমসিকিউ বাদ!

২৩ জানুয়ারি ২০২০, ০৮:০৩ PM

© ফাইল ফটো

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সমন্বিতভাবে বিশ্ববিদ্যালয়গুলোর মানবিক, ব্যবসায়, বিজ্ঞান ইত্যাদি শাখার বিষয়গুলোর জন্য আলাদা পরীক্ষা হবে। আর তা হবে সংক্ষিপ্ত প্রশ্নের ভিত্তিতে। বর্তমানে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা হয়। এবার ভর্তি পরীক্ষা থেকে বাদ যাচ্ছে এমসিকিউ পদ্ধতি। ইউজিসির এক সদস্য গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। ইউজিসিতে আয়োজিত এই সভায় সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন কমিশনের সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম।

বৈঠকের পর ইউজিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ (২০২০-২১) থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক, ব্যবসায় ও বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে তৈরি করা প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয়গুলোয় একযোগে অনুষ্ঠিত সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

নতুন নিয়মে দুই থেকে তিন দিনে এই ভর্তি পরীক্ষা হবে। কেন্দ্রগুলো হবে শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী কেন্দ্র ঠিক হবে। তবে কোনো কেন্দ্রে (বিশ্ববিদ্যালয়) ধারণ ক্ষমতার চেয়ে বেশি পছন্দ এলে তখন মেধার ভিত্তিতে (এসএসসি ও এইচএসসির ফল) কেন্দ্র ঠিক করা হবে।

তবে ১৯৭৩–এর আদেশে পরিচালিত চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এখনো এ বিষয়ে চূড়ান্তভাবে কথা দেয়নি। ওই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিগগির আবারও আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরও তারা রাজি না হলে তাদের বাদ রেখেই বাকিগুলো নিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে— বলে জানিয়েছে ইউজিসি।

শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের দুর্ভোগ কমাতে দীর্ঘদিন ধরেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও বেশির ভাগ বিশ্ববিদ্যালয় এতে রাজি হয় না। বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি পর্যন্ত এ বিষয়ে একাধিকবার আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রকাশ্যে রাজি হওয়ার কথা বললেও পরে আবার নানা কারণ দেখিয়ে পিছিয়ে যায় বিশ্ববিদ্যালয়গুলো।

অভিযোগ রয়েছে, ভর্তির ফরম বিক্রি বাবদ বিরাট অঙ্কের টাকা আয় থেকে শিক্ষকেরা বঞ্চিত হওয়ার ভয়েই এই পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলো রাজি হতে চায় না। অবশ্য কোনো কোনো বিশ্ববিদ্যালয় তাদের স্বাতন্ত্র্যের কথা বলেও সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে যায়। নানা চাপে একপর্যায়ে চলতি শিক্ষাবর্ষে দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় অভিন্ন প্রশ্নপত্রে এক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করেছে।

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ১৯৭৩–এর আদেশে পরিচালিত চারটি বিশ্ববিদ্যালয়সহ কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিগগির বিস্তারিত আলোচনা করা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন সময়ে তাঁদের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
  • ১৩ মে ২০২৬
পরবর্তী এসএসসি-এইচএসসি ডিসেম্বরে নয়, মন্ত্রণালয়ে মত
  • ১৩ মে ২০২৬
ইউজিসির জাতীয় কর্মশালা: উচ্চশিক্ষার টেকসই রূপান্তরে গবেষণা,…
  • ১৩ মে ২০২৬
পাকিস্তানকে এভাবে হারানোয় ‘বিশেষত্ব’ দেখছেন প্রধান নির্বাচক
  • ১৩ মে ২০২৬
শিক্ষকদের ঈদ বোনাস ও মে মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশ…
  • ১৩ মে ২০২৬
‎জাবি শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় শিক্ষার্থীদের বিক্…
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9