আইকিউএসি উচ্চশিক্ষার মান বৃদ্ধি করবে: ইউজিসি চেয়ারম্যান

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৬ PM

দেশের উচ্চশিক্ষার কাঙ্ক্ষিতমান নিশ্চিত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তদারকি কার্যক্রম বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেন, গুণগত শিক্ষা নির্ভর করে মানসম্মত শিক্ষকদের ওপর। শিক্ষার্থীদের কল্যাণ ও ভবিষ্যতের জন্য শিক্ষকদের জ্ঞান এবং দক্ষতা প্রয়োজনের নিরিখে বৃদ্ধি করা প্রয়োজন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষককরা যদি আগামীর জন্য নিজেদের তৈরি না করে তাহলে তারা অসুবিধায় পড়বে। নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। তিনি আজ সোমবার ইউজিসি’র এসপিকিউ বিভাগ আয়োজিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র (ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল) বর্তমান অবস্থা এবং করণীয় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন। দিনব্যাপী কর্মশালায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে শিক্ষার মান বৃদ্ধির নামে জিপিএ-৪ বা সর্বোচ্চ জিপিএ’র লাগাম টেনে ধরার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের। তাঁর মতে, আগে প্রতি বিভাগে ১ থেকে ২ জন প্রথম শ্রেণি পেতো। বর্তমানে ৬০ এর অধিক জনকে প্রথম শ্রেণি দেওয়া হচ্ছে। এতে মান বৃদ্ধি হচ্ছে না বরং শিক্ষার মান কমছে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, আমাদের স্নাতকদের গুণমান এবং দক্ষতার অভাব রয়েছে। অদক্ষ কর্মী নিয়োগে প্রতিষ্ঠানসমূহ ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইউজিসি উচ্চশিক্ষার গুণহতমান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রফেসর শহীদুল্লাহ বলেন, দেশে শিক্ষার মান বাড়াতে আইকিউএসি গুরুত্বর্পুণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, আইকিউএসি এদেশে মানসম্পন্ন উচ্চশিক্ষার সংস্কৃতি তৈরি করবে। "এটি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার সংস্কৃতি চালু করবে এবং বিশ্ববিদ্যালয়সমূহকে আন্তর্জাতিক র্যাং কিং এ নিয়ে যেতে সহায়তা করবে।"

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মক্ষমতা অনুযায়ী আগামীতে বার্ষিক বাজেট দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন ও গবেষণা কার্যক্রমের উৎকর্ষ অনুযায়ী ভবিষ্যতে বাজেট প্রদান করা হবে। এছাড়া, আইকিউএসি বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং শিক্ষার পরিবেশ উন্নত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন; সচিব ড. মোঃ খালেদ, ইউজিসি’র বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি'র পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬