দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মকর্তার

১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ PM
ইউজিসি

ইউজিসি © ফাইল ফটো

দ্য ডেইলি ক্যাম্পাসে গত ১৫ অক্টোবর প্রকাশিত ‘বিধিবহির্ভূত পদোন্নতি চেয়ে ইউজিসি সচিবের কক্ষে হট্টগোল দুই কর্মকর্তার, ক্ষোভ মিটল কর্মচারীকে মারধর করে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অতিরিক্ত পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. মহিবুল আহসান।

শনিবার (১৭ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসের সম্পাদক বরাবর পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, ইউজিসি সচিবের কক্ষে কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের একটি দাপ্তরিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তিনি এবং সিনিয়র সহকারী পরিচালক মামুন অর রশিদ খান সাধারণ কর্মকর্তাদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি জানান, সভা শেষে ইউজিসির পঞ্চম তলার করিডরে একজন কর্মচারীকে দেখতে পেয়ে তাকে নিজ দাপ্তরিক কক্ষে যাওয়ার জন্য বলা হয়। এ সময় ওই কর্মচারী অসৌজন্যমূলক আচরণ করেন বলে তিনি দাবি করেন। পরে উপস্থিত অন্য কর্মকর্তারা তাকে যথাযথ সম্মানের সঙ্গে সেখান থেকে সরিয়ে দেন। এরপর সবাই নিজ নিজ কক্ষে চলে যান।

প্রতিবাদলিপিতে ড. মহিবুল আহসান দাবি করেন, সেখানে কোনো ধরনের মারধরের ঘটনা ঘটেনি। অথচ ঘটনাটিকে অতিরঞ্জিত করে সংবাদ প্রকাশের মাধ্যমে তাকে ও আরেক কর্মকর্তাকে জড়ানো হয়েছে, যা তাদের জন্য চরম মানহানিকর।

তিনি আরও দাবি করেন, ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশে ইউজিসিতে ফ্যাসিবাদী গোষ্ঠীর উত্থান রোধে তারা সক্রিয় ভূমিকা পালন করছেন। এমনকি ফ্যাসিবাদী আমলেও এ অবস্থানের কারণে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। তার ভাষ্য, সংশ্লিষ্ট গোষ্ঠী তাদের বিতর্কিত ও হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে এবং প্রকাশিত সংবাদটি সেই ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন তিনি।

ব্র্যাকে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
লালন শাহর সৃষ্টি  বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন
  • ১৭ অক্টোবর ২০২৬
বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬
বিনা মূল্যে ইন্টার্নশিপ করুন ইউএনডিপিতে, থাকছে মাসিক ভাতা-ন…
  • ১৭ অক্টোবর ২০২৬