ইউজিসি’র প্রফেসর হলেন যারা

০৬ আগস্ট ২০১৯, ০৩:২৩ PM

© সংগৃহীত

দেশের খ্যাতিমান চারজন গবেষককে ইউজিসি প্রফেসর হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহের সভাপতিত্বে ইউজিসি প্রফেসর নির্বাচন কমিটি সোমবার এ চারজনকে আগামী দু’বছরের জন্য তাদের নির্বাচিত করে। 

নির্বাচিত ইউজিসি প্রফেসরগণ হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. ফকরুল আলম ও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. খোরশেদ আহম্মদ কবির। এছাড়াও আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং প্লান্ট প্যাথলোজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ।

ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী অবসরপ্রাপ্ত খ্যাতিমান গবেষকদের ইউজিসি প্রফেসরশিপ প্রদান করা হয়। একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ সুবিধাপ্রাপ্ত হন ইউজিসি প্রফেসরগণও একই সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। ইউজিসি প্রফেসরগণ তাঁদের পছন্দানুযায়ী যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থেকে গবেষণা কর্মকান্ড পরিচালনা করতে পারবেন।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন এবং প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

ট্যাগ: ইউজিসি
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬