ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ড. আব্দুল্লাহ আল মামুন, ড. তানজীমের বিদায়ে অর্থ-হিসাব-বাজেটে ড. আইয়ুব

২০ জুন ২০২৬, ০৯:০৮ PM , আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:২৪ PM
 ড. আব্দুল্লাহ আল মামুন ও ড. আইয়ুব

ড. আব্দুল্লাহ আল মামুন ও ড. আইয়ুব © টিডিসি সম্পাদিত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও পূর্ণকালীন ৫ সদস্যের দায়িত্ব সাময়িকভাবে পুনঃবণ্টন হয়েছে। সর্বশেষ নিয়োগ পাওয়া পূর্ণকালীন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া এই অধ্যাপককে হিট প্রজেক্টের আওতাধীন Teacher Training, Graduate Employability এবং Skill Development Sub-Component-এর দায়িত্বও দেওয়া হয়েছে।

সম্প্রতি ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এটি অবিলম্বে কার্যকর হবে এবং পূনরাদেশ না দেওয়া পর্যন্ত কমিশনের সকল বিভাগকে এই বিভাজন অনুযায়ী নথিপত্র উপস্থাপন করার জন্য অনুরোধ করা হলো।

ইউজিসির মোট ১২টি বিভাগ রয়েছে। অফিস আদেশ অনুযায়ী, চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ কমিশনের সার্বিক কর্মকাণ্ড তত্ত্বাবধান করবেন। সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ছাড়া বাকি ৪ জনের মধ্যে প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ এবং হিট প্রজেক্টের আওতাধীন ATF উপপ্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

অপর সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমানকে প্রশাসন বিভাগ, রিসার্চ গ্রান্টস এন্ড এওয়ার্ড বিভাগ, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ, BdREN, ICSETEP Project এবং হিট প্রজেক্টের আওতাধীন ATF & Campus Network Sub-Component I-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিবকে স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ এবং হিট প্রজেক্টের আওতাধীন Quality Assurance, Women's Network এবং Internationalization of Higher Education Sub-Component-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলামকে অর্থ, হিসাব ও বাজেট বিভাগ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, জেনারেল সার্ভিসেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং অডিট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান পদত্যাগ করেন। দায়িত্ব পালনকালে তিনি ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ, অর্থ, হিসাব ও বাজেট বিভাগ এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি ইউজিসি ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন-হিট প্রকল্পের সমন্বয়কারী হিসেবে দায়িত্বে ছিলেন।

তবে এবার ইউজিসির অর্থ, হিসাব ও বাজেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিজনেস ব্যাকগ্রাউন্ড অধ্যাপককে। নতুন দায়িত্ব পাওয়া ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক। সাধারণত এই বিভাগের দায়িত্ব দেওয়া হতো বিজনেস ব্যাকগ্রাউন্ড অধ্যাপককে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ কমিশনের সময়ে এই দায়িত্ব পালন করেছিলেন ইউজিসির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর অধ্যাপক ড. এস এম এ ফায়েজ কমিশনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে এই দায়িত্ব দেওয়া ছিল ব্যতিক্রম।

সংশ্লিষ্টদের অভিযোগ, বিষয়টি নিয়ে শুধু ইউজিসির ভেতরেই নয়, উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট মহলেও সমালোচনা ছিল। ইউজিসির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত বড় দপ্তরের দায়িত্বে থাকার পরও প্রভাব খাটিয়ে অর্থ, হিসাব ও বাজেট শাখাটি নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।’ বিষয়টিকে ইউজিসির প্রচলিত রীতিনীতি ও দায়িত্ব বণ্টনের ধারা থেকে সরে আসার উদাহরণ হিসেবেও উল্লেখ করেন তিনি।

ট্যাগ: ইউজিসি
দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9