জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইউজিসি

১১ মে ২০২৬, ১২:২৭ PM
ইউজিসি লোগো

ইউজিসি লোগো © সংগৃহীত

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে দিনব্যাপী জাতীয় কর্মশালাকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সোমবার ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপান্তরের লক্ষ্যে আগামী ১২ মে ২০২৬ মঙ্গলবার ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’ শীর্ষক দিনব্যাপী জাতীয় কর্মশালার আয়োজন করেছে ইউজিসি।

কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিতব্য এ কর্মশালায় সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেবেন।

এই কর্মশালাকে কেন্দ্র করে আজ বিকেল ৩টায় ইউজিসি ভবনের ষষ্ঠ তলার সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ কমিশনের সদস্যবৃন্দ, সচিব, পরিচালক এবং কর্মশালা আয়োজক কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণ ও সংবাদ প্রচারের স্বার্থে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপার্সন পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইউজিসি।

ট্যাগ: ইউজিসি
এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9