৪৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ৮ হাজার কোটি টাকার বাজেট

*গবেষণায় বরাদ্দ ৬৪ কোটি ৪০ লাখ টাকা
০৬ মে ২০১৯, ০৯:১৯ PM

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০১৯-২০২০ অর্থবছরে ৮ হাজার ৮৮ দশমিক ৪৯ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। এর মধ্যে ৫ হাজার ৮৯ কোটি ৪৬ লক্ষ টাকার অনুন্নয়ন এবং ২ হাজার ৯৯৯ দশমিক ৩ কোটি টাকার উন্নয়ন বাজেট রয়েছে। বিগত বছরের তুলনায় অনুন্নয়ন বাজেট ১৪ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নতুন অর্থবছরে সবচেয়ে বেশি অনুন্নয়ন বাজেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৬৪ দশমিক ৬৫ কোটি টাকা এবং সবচেয়ে কম বাজেট সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩ দশমিক ৬০ কোটি টাকা। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়টি প্রথমবারের মতো অনুন্নয়ন ও উন্নয়ন বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কমিশন ২০১৯-২০২০ অর্থবছরে ইউজিসি’র জন্য ৫০ কোটি ৯৭ লক্ষ টাকার বাজেট অনুমোদন করেছে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে ইউজিসি’র ১৫৫তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত কমিশন সভায় বাজেট উপস্থাপন করেন কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. রেজাউল করিম হাওলাদার।

সভায় ২০১৮-২০১৯ অর্থবছরে ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য ৪ হাজার ৮৩৪ কোটি ৬৩ লাখ টাকার অনুন্নয়ন বাজেট এবং ২৬৯১ দশমিক ৬৮ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদিত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের জন্য ৪৯ কোটি ০৩ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদিত হয়।

উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণায় জন্য ২০১৯-২০২০ অর্থবছরে মূল বাজেটে ৬৪ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে, যা বিগত বছরের তুলনায় ২ কোটি টাকা বেশি। ২০১৮-২০১৯ অর্থবছরে এখাতে বরাদ্দ পূর্বের অর্থ বছরের তুলনায় ৩ শতাংশ বৃদ্ধি করে ৬২ দশমিক ৩৬ কোটি টাকা করা হয়েছে।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি; পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদ; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইফতেখার উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ, ইউজিসি সচিব ড. মো. খালেদ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মফিজ উদ্দিন আহমেদ এবং ইউজিসি’র বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ: ইউজিসি
‘আবেগের জায়গা নেই’—নেইমার ইস্যুতে কঠোর আনচেলত্তি
  • ১৩ মে ২০২৬
এগিয়ে আসছে এসএসসি-এইচএসসি
  • ১৩ মে ২০২৬
জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়ার প্রস্তাব এক বোর্ড চে…
  • ১৩ মে ২০২৬
‘আমাদের এসএসসি পরীক্ষাটা মার্চে হলে ভালো হয়'
  • ১৩ মে ২০২৬
অর্ধ ডজন বিশ্ববিদ্যালয় নতুন ভিসি পাচ্ছে কাল?
  • ১৩ মে ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে অংশীদারিত্ব জো…
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9