সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি প্রতিনিধিদল

২৫ মে ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৭:১৬ PM
 ইউজিসির প্রতিনিধিদলের সদস্যরা

ইউজিসির প্রতিনিধিদলের সদস্যরা © সংগৃহীত

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি প্রতিনিধিদল।

কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের দলটি শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে।

প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত জমি, ল্যাবরেটরি, লাইব্রেরি, শ্রেণিকক্ষসহ অন্যান্য ভৌত অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করে।

এ সময় ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সুলতান মাহমুদ ও প্রশাসন বিভাগের সহকারী সচিব মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৬ মাস ধরে বেতন পান না ৬৩ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা

প্রসঙ্গত, কুমিল্লায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সাময়িক অনুমতির মেয়াদ দ্বিতীয় দফায় বৃদ্ধির জন্য সব শর্ত পূরণের বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিশন এ কমিটি গঠন করে।

শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উৎকর্ষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউজিসি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে।

এ সময় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, বিওটি সদস্য, উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোরে ছয় বছরে ১৪ হাজারের বেশি আত্মহত্যার চেষ্টা, ৩৪৪ জনের ম…
  • ১৫ জুলাই ২০২৬
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে: …
  • ১৫ জুলাই ২০২৬
৩১ দফা সংস্কার প্রস্তাব বিএনপির নয়, এখন জনগণের সম্পদ: প্রধা…
  • ১৫ জুলাই ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপ, আবেদন করতে পারবেন…
  • ১৫ জুলাই ২০২৬
জীবিকার তাগিদে এসেছিলেন ময়মনসিংহে, ফিরলেন লাশ হয়ে
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের একাদশে থাকছেন যারা
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence