নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, ইউজিসির সতর্কতা

১৮ মে ২০২৫, ০৩:৪৪ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৬:০৩ PM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন © সংগৃহীত

নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারক চক্র শিক্ষার্থী ভর্তির নামে অবৈধ কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রতারণা এড়াতে এসব প্রলোভনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছে ইউজিসি। 

আজ রবিবার (১৮ মে) ইউজিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘২০২৩ সালে অনুমোদন পাওয়া এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগসহ কোনো প্রশাসনিক বা অ্যাকাডেমিক কার্যক্রম এখনো শুরু হয়নি। অথচ একটি প্রতারক চক্র https://ngstu.ac নামের একটি ভুয়া ওয়েবসাইট চালু করে সেখানে ভুয়া তথ্য দিয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালানোর চেষ্টা করছে।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘ইতোমধ্যে ইউজিসির সংশ্লিষ্ট বিভাগ ওয়েবসাইটটি পর্যালোচনা করে দেখতে পেয়েছে, এতে ভিসির নামে ভারতের কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপনার ছবি।’

আরও পড়ুন: আলটিমেটাম শেষে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও

ইউজিসি জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে। ফলে কেউ যেন বিভ্রান্ত হয়ে কোনোরকম আর্থিক লেনদেন বা ভর্তি-সংক্রান্ত কার্যক্রমে অংশ না নেন, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9