বিশ্ববিদ্যালয় কখনো সার্টিফিকেট বিক্রি করতে পারে না : ইউজিসি চেয়ারম্যান

০৩ মার্চ ২০১৯, ০৬:৩২ PM
সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের হাতে ডিগ্রি তুলে দেওয়ার সময়

সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের হাতে ডিগ্রি তুলে দেওয়ার সময় © ছবি : সংগৃহীত

বর্তমানে দেশে শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। যথেষ্ট সুযোগ-সুবিধার অভাবও রয়েছে এসব বিশ্ববিদ্যালয়গুলোতে। আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সার্টিফিকেট বিক্রির অভিযোগ রয়েছে। কোনো বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বিক্রির দোকান হতে পারে না।

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সিটি ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

তিনি বলেন, দেশে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যাদের কাঠামোগত সমস্যা রয়েছে। শিক্ষার মান বজায় রাখতে প্রয়োজনীয় বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু তা না করে অবহেলা করে। ভালো গ্রন্থাগারসহ অনেকের যোগ্য শিক্ষকের অভাব রয়েছে। একারণে শিক্ষার মান কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তার জন্য আন্তরিক চেষ্টা প্রয়োজন।

ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, সকল বিশ্ববিদ্যালয়কে হতে হবে জ্ঞান সৃষ্টি ও জ্ঞান ধারণের মূল্যবান প্রতিষ্ঠান। এসব বিশ্ববিদ্যালয়গুলোকে নিজ স্বার্থেই সকল সমস্যার সমাধান করে হতে হবে আদর্শ বিশ্ববিদ্যালয়।

সমাবর্তন বক্তা নতুন গ্র্যাজুয়েটদের শুভেচ্ছা জানিয়ে বলেন, একজন আলোকিত মানুষ অসাম্প্রদায়িক সত্যানুসন্ধানী, সহনশীল, মানবিক, মূল্যবোধসম্পন্ন হয়ে থাকে। এজন্য তাকে জানতে হয় নিজ মাতৃভাষা, ইতিহাস ও ঐতিহ্য, বিশ্বসভ্যতা, দর্শন, মানবজাতির ইতিহাসসহ অন্যান্য সকল বিষয়। আশা করি, তোমাদের এসব জিনিস শিখিয়েছে তোমাদের বিশ্ববিদ্যালয়।

আবদুল মাননান আরও বলেন, শিক্ষা ও জ্ঞান হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। এমনটা মনে করার কোনও কারণ নেই যে, আজকের এই সমাবর্তনের মধ্য দিয়ে গ্র্যাজুয়েটদের শিক্ষা জীবনের সমাপ্তি ঘটছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের শেষ হলেও এখন থেকেই তোমাদের বাস্তব জীবনের আসল শিক্ষা শুরু।

শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তার বক্তব্যে বলেন, আজ যারা ডিগ্রি নিয়ে বের হচ্ছে, তারা তাদের অর্জিত জ্ঞান ও মেধা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য আহ্বানও জানান তিনি।

সিটি ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে কালো, লাল ও হলুদ গাউন ও মাথায় ক্যাপ পরে সমবেত হয়। বিশ্ববিদ্যালয়টির তৃতীয় সমাবর্তনে ডিগ্রি প্রদান করা হয় মোট ৩ হাজার ৫২৫ জনকে। এর মধ্যে স্নাতক পর্যায়ের ৩ হাজার ৬১ জন ও স্নাতকোত্তর পর্যায়ের ৪৭১ জন।

সম্মিলিত মেধা তালিকায় সেরা তিনজনকে দেয়া হয় চ্যান্সেলর স্বর্ণ পদক। স্বর্ণ পদকপ্রাপ্তরা হচ্ছেন- বিবিএ বিভাগের আমবারিন খান, ইংরেজি বিভাগের ছাত্রী শিরীন শিলা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী মোরশেদা খাতুন।

সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক শাহ ই আলম, ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আলহাজ মকবুল হোসেন। এছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য, সিন্ডিকেট সদস্য, একাডেমি কাউন্সিলর, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
  • ১৩ মে ২০২৬
পরবর্তী এসএসসি-এইচএসসি ডিসেম্বরে নয়, মন্ত্রণালয়ে মত
  • ১৩ মে ২০২৬
ইউজিসির জাতীয় কর্মশালা: উচ্চশিক্ষার টেকসই রূপান্তরে গবেষণা,…
  • ১৩ মে ২০২৬
পাকিস্তানকে এভাবে হারানোয় ‘বিশেষত্ব’ দেখছেন প্রধান নির্বাচক
  • ১৩ মে ২০২৬
শিক্ষকদের ঈদ বোনাস ও মে মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশ…
  • ১৩ মে ২০২৬
‎জাবি শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় শিক্ষার্থীদের বিক্…
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9