বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউজিসি কর্তৃক শিক্ষক নিয়োগের সুপারিশ

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০২ PM
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভায় চেয়ারম্যানসহ অন্যান্যরা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভায় চেয়ারম্যানসহ অন্যান্যরা © টিডিসি ফটো

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউজিসি কর্তৃক শিক্ষক নিয়োগ, র‌্যাংকিং সিস্টেম চালু, চাকরিবিধি প্রণয়ন, শিক্ষার্থী ভর্তিতে মানদণ্ড নির্ধারণ, ইচ্ছামাফিক বিভাগ খোলা বন্ধসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ প্রদান করা হয়েছে। সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভবনে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্যবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় সুপারিশসমূহ প্রদান করা হয়।

সকলের জন্য মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, ইউজিসি সকলের জন্য মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে চায় এবং এ লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষায় বিনিয়োগ মুনাফা লাভের জন্য নয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারের আইন-কানুন যথাযথভাবে পালন করে যাচ্ছে এবং কাঙ্খিত শিক্ষা প্রদান করছে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও প্রফেসর ড. দিল আফরোজা বেগম।

ইউজিসি চেয়ারম্যান বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে একটিও সিন্ডিকেট, অর্থ কমিটি এবং বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয় না। এটি সম্পূর্ণরূপে আইনের লঙ্ঘন। আইনে প্রতি দু’মাসে একটি করে সিন্ডিকেট মিটিং হওয়ার কথা।

সিন্ডিকেট সদস্যবৃন্দ ইউজিসিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র‌্যাংকিং সিস্টেম চালু, তদারকি বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্যের সংখ্যা বৃদ্ধি, চাকরিবিধি প্রণয়ন, শিক্ষার্থী ভর্তিতে মানদণ্ড নির্ধারণ, ইউজিসি’র অধীনে শিক্ষক নিয়োগ, ইচ্ছামাফিক বিভাগ খোলা বন্ধ, স্নাতক পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা থেকে ভর্তিসহ বিভিন্ন সুপারিশ প্রদান করে। এছাড়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণের পক্ষে মতামত ব্যক্ত করেন।

সভায় ৪০টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া, কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামসহ ইউজিসি’র পদস্থ কর্মকর্তগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুসারে ইউজিসি প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একজন করে সিন্ডিকেট সদস্য (১১ সদস্য বিশিষ্ট) মনোনয়ন দিয়ে থাকে ।

তিন মেডিকেলের তথ্য ‘সমন্বয়’, এক দিনেই ৩৫২ থেকে হামে মৃত্যুর…
  • ১০ মে ২০২৬
সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী 
  • ১০ মে ২০২৬
মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১০ মে ২০২৬
দোকানে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সড়ক অবরোধ
  • ১০ মে ২০২৬
সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার দাবি নাকচ করল ইরান 
  • ১০ মে ২০২৬
অত্যাচারী স্বামী জামিন পাওয়ায় বিচারকের সামনেই বিষপান স্ত্রীর
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9