ইউজিসি চেয়ারম্যান

শুধু ক্লাস-পরীক্ষা নয়, জাতীয় জীবনে অবদান রাখাও বিশ্ববিদ্যালয়ের কাজ

২৬ জানুয়ারি ২০১৯, ০৭:৪৫ PM
বক্তব্য রাখছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান

বক্তব্য রাখছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব শুধু ক্লাস নেওয়া, পরীক্ষা নেওয়া এবং গ্রেড দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ হচ্ছে জাতীয় জীবনে কোন না কোনভাবে অবদান রাখা। সেই অবদানটা ট্যানজিবল (দৃশ্যমান) বা ইনট্যানজিবল (যা দৃশ্যমান নয়) দুটোই হতে পারে।

শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) হাটহাজারীর ‘রিসার্চ এন্ড ফার্ম বেইজড ক্যাম্পাসে ‘ইস্ট্যাব্লিশ্মেন্ট অব ডিফারেন্ট ফ্যাকাল্টিজ, ফার্মস, প্লান্টস এন্ড ইনস্টিটিউটস’ শীর্ষক এক কর্মশালায়  প্রধান অতিথির বক্তব্যে  এ সব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি ছিলেন সিভাসু’র ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো. আ. হালিম।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, আমরা বদলে যাচ্ছি। আমাদের অজান্তেই আমাদের দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন হচ্ছে। আর সেই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর।

সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, হাটহাজারীস্থ ‘রিসার্চ এন্ড ফার্ম বেইজড ক্যাম্পাস’ হবে গবেষণা কার্যক্রমের জন্য একটি নান্দনিক ক্যাম্পাস। গবেষণা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য এখানে সবধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (বহিরাঙ্গন) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. কবিরুল ইসলাম খান, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুৃরী, পরিচালক (উচ্চশিক্ষা) প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রফেসর ডা. মো. রায়হান ফারুক প্রমুখ।

ট্যাগ: ইউজিসি
অর্ধ ডজন বিশ্ববিদ্যালয় নতুন ভিসি পাচ্ছে কাল?
  • ১৩ মে ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে অংশীদারিত্ব জো…
  • ১৩ মে ২০২৬
নাসীরুদ্দীন পাটোয়ারীকে রাশেদ শিবির থেকে বাম হয় কীভাবে?
  • ১৩ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
  • ১৩ মে ২০২৬
পরবর্তী এসএসসি-এইচএসসি ডিসেম্বরে নয়, মন্ত্রণালয়ে মত
  • ১৩ মে ২০২৬
ইউজিসির জাতীয় কর্মশালা: উচ্চশিক্ষার টেকসই রূপান্তরে গবেষণা,…
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9