ভাঙ্গা সড়কে বিব্রত ইউজিসি, দ্রুত সংস্কারের আহ্বান

১৪ জানুয়ারি ২০১৯, ০৪:৩৪ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভবন সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। খানা-খন্দে ভরা এ সড়কে বিভিন্ন সংস্থার কাজের ফলে বছরব্যাপী জলাবদ্ধতা লেগেই থাকে। আগারগাঁও প্রশাসনিক এলাকায় অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ সড়কটির অবস্থা সবচেয়ে করুণ।

বেহাল সড়কের কারণে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের তদারকির দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান ইউজিসিতে আগত দেশ-বিদেশের উচ্চশিক্ষা সংশ্লিষ্টদের কাছে ইউজসিকে বিব্রত হতে হয়। ইউজিসি কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের কাছে এ সড়কটি অতিদ্রুত সংস্কারের দাবি জানায়। 

সরেজমিনে দেখা যায়, সড়কের বেশিরভাগ গর্তগুলো সৃষ্টি হয়েছে ইউজিসির প্রবেশ দ্বারে ও সংলগ্ন স্থানে। ফলে কমিশনে আসা অতিথিদের গাড়ি রাস্তার গর্তের নোংরা পানিতে নাকানি চুবানি খেয়েই এর ভিতরে প্রবেশ করে। এতে যানবাহনেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়।

ভাঙ্গা সড়ক ব্যবহার করতে যেয়ে প্রায়শই ছোটখাট দুর্ঘটনাও ঘটে। সোমবার এডিবির পদস্থ এক কর্মকর্তার গাড়ি ইউজিসিতে প্রবেশকালে গাড়ির পিছনের একটি অংশ ভেঙে ব্যাপক ক্ষতি সাধিত হয় বলে ইউজিসির এক কর্মকর্তা জানান।

ভাঙ্গা আর পানিতে ডোবা রাস্তা দিয়ে পাবলিক সার্ভিস কমিশন, পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, জাতীয় বিজ্ঞান জাদুঘর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ নির্বাচন কমিশন, পিকেএসএফ, ইসলামিক ফাউন্ডেশন, কোস্ট গার্ড, মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ও সংগীত কলেজে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদেরকে যাতায়াত করতে হয়। এতে বহু মানুষের নির্বিঘ্নে চলাচল ও প্রাত্যহিক কর্মঘণ্টা ব্যহত হচ্ছে।

এ প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন, দেশের ১৫০টির অধিক বিশ্ববিদ্যালয়ের তদারকির দায়িত্বে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। প্রতিদিন বিশ্ব ব্যাংক, এডিবি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দূতাবাসের পদস্থ কর্মকর্তা, সরকারের বিভিন্ন মন্ত্রী, শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসক, পরিকল্পনাবিদ, বিভিন্ন কাজে ইউজিসিতে আসেন। সড়কের দুরাবস্থার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। প্রফেসর মান্নান বলেন, এতে আমরা বিব্রত হই এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬