ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন জরুরি

২৫ নভেম্বর ২০১৮, ০৪:৪৬ PM
অধ্যাপক আব্দুল মান্নান

অধ্যাপক আব্দুল মান্নান © ফাইল ফটো

ভালো শিক্ষক হওয়া এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।  

আজ রবিবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন শীর্ষক এক পরামর্শ সভায় এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান।  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের নিয়ে হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্র্রান্সফরমেশন(হিট) প্রকল্প আলোচনার জন্য বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ইউজিসি এ পরামর্শ সভার আয়োজন করে।

প্রধান অতিধির বক্তব্যে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।  তাদেরকে বর্তমান বিশ্বে তাল মিলিয়ে চলার জন্য আধুনিক জ্ঞান ও দক্ষতায় নিজেদের গড়ে তুলতে হবে।  উপযুক্ত প্রশিক্ষণ ও দক্ষতা যে কোন প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনার জন্য অত্যাবশ্যক বলেও উল্লেখ করেন তিনি। 

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য অধ্যাপক ড. নির্মলা রাও, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার ড. মোখলেছুর রহমান ও রিসার্চ এন্ড নেটওয়ার্ক স্পেশালিস্ট জাভেদ আই. খান।

অনুষ্ঠানে বিশ্ব ব্যাংক, ব্রিটিশ কাউন্সিল, ইউজিসি’র কোয়ালিটি এসিউরেন্স ইউনিট এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)- এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
স্বপ্ন থেকে সাফল্যে: পাবিপ্রবি নিয়ে উপাচার্যের আগামীর পরিকল…
  • ১৭ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage