বাংলাদেশে শিক্ষার মানোন্নয়নে ডি.লিট ডিগ্রি পাচ্ছেন ইউজিসি চেয়ারম্যান

২৪ অক্টোবর ২০১৮, ০৬:২০ PM

© ফাইল ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান আগামীকাল মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিএম) কর্তৃক আয়োজিত তৃতীয় ড. এ পি জে আবদুল কালাম স্মারক বক্তৃতা প্রদান করবেন। এসময় তাঁকে ইউএসটিএম কর্তৃপক্ষ বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের জন্য সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করবে।

আজ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এ উদ্দেশ্যে আজ ভোরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন অধ্যাপক আব্দুল মান্নান। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের ১১তম রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের স্মরণে ভাষণ প্রদান করবেন।

এপিজে আবদুল কালামের জীবন ও দর্শন সারাবিশ্বে ছড়িয়ে দিতে ইউএসটিএম কর্তৃপক্ষ বিগত দুই বছর ধরে এ স্মারক বক্তৃতার আয়োজন করে আসছে। অনুষ্ঠানে প্রায় ৫০০০ জন ভারতীয় শিক্ষক, শিক্ষার্থী, গবেষক অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। 

জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু ৩ জুলাই
  • ৩০ জুন ২০২৬
ভারতের উদ্দেশ্যে পাকমন্ত্রী, সিন্ধু নদীর পানিতে হাত দিলে সে…
  • ৩০ জুন ২০২৬
বাংলাদেশ ব্যাংকের ‘এডি’ প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ৩০ জুন ২০২৬
বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি তানভীর, সম্পাদক মনো…
  • ৩০ জুন ২০২৬
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচল সীমিত করেছে প্রশাসন
  • ৩০ জুন ২০২৬
আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিল ঘানার সেই ওঝা
  • ৩০ জুন ২০২৬