অধ্যাপক জিয়া রহমানের মৃত্যু অপূরণীয় ক্ষতি: ইউজিসি চেয়ারম্যান

২৩ মার্চ ২০২৪, ১১:৩৭ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন  অধ্যাপক জিয়া রহমান

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন  অধ্যাপক জিয়া রহমান © সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন  অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। এ শিক্ষকের মৃত্যু দেশ ও শিক্ষা পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি।

শোক বার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, জিয়া রহমান একজন বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী, দক্ষ প্রশাসক ও সংগঠক ছিলেন। তিনি ঢাবির শিক্ষক সমিতিসহ বিভিন্ন প্রশাসনিক পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন। 

আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক জিয়া রহমান মারা গেছেন

তিনি আরো বলেন, অধ্যাপক জিয়া রহমানের মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষক ও অভিভাবককে হারালো। এ শিক্ষকের মৃত্যু দেশ, জাতি, শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। অধ্যাপক আলমগীর মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান (৬০) আজ শনিবার (২৩ মার্চ) ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা উন্নয়ন নিয়ে বিএমএসএসের জাতীয় সা…
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আইডি কার্ডে যুক্ত হয়েছে কিউআর কোড
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 
  • ২৯ জুন ২০২৬
প্রশিক্ষণ ছাড়া পদোন্নতি পাবেন না ঢাবির প্রভাষক-সহকারী অধ্যা…
  • ২৯ জুন ২০২৬
থেরাপির সঙ্গে হাঁটাচলা-ব্যায়ামের পরামর্শ, জানা গেল মির্জা আ…
  • ২৯ জুন ২০২৬