বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়-কে ইউজিসি’র প্রথম চেক হস্তান্তর

১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩০ PM

বাংলাদেশ বিশ্বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিট ও শেখ হাসিনা বিশ্বিদ্যালয়ের উপাচার্যকে দুই কোটি টাকার দুটি চেক হস্তান্তর করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর এবং শেখ হাসিনা বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিক উল্লাহ খান, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর কাছ থেকে ২০১৮-১৯ অর্থ বছরের জন্য চেক দু’টি গ্রহণ করেন। ইউজিসি চেয়ারম্যান নবনিযুক্ত উপাচার্যদ্বয়কে স্বাগত জানান এবং তাঁদেরকে বিশ্বিবিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সরকার তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মানোন্নয়নের লক্ষ্যে গাজীপুরে ডিজিটাল ইউনিভার্সিটি এবং আধুনিক জ্ঞানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।

প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি; প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি; ড. ফেরদৌস জামান, পরিচালক, রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশন, ড. মোঃ ফখরুল ইসলাম, পরিচালক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগ, মোঃ রফিকুল আলম, উপ-পরিচালক (বাজেট) এবং মোঃ শাহিন সিরাজ, উপ-সচিব, প্রশাসন বিভাগ, ইউজিসি অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষ…
  • ১৭ আগস্ট ২০২৬
দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
  • ১৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ৭৪ ব…
  • ১৭ আগস্ট ২০২৬
‘কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা’
  • ১৭ আগস্ট ২০২৬
স্বপ্ন থেকে সাফল্যে: পাবিপ্রবি নিয়ে উপাচার্যের আগামীর পরিকল…
  • ১৭ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage