বিশ্ববিদ্যালয়ের প্রকল্প তৈরির আগে সমীক্ষা করতে হবে: ইউজিসি

২৫ জানুয়ারি ২০২৪, ০১:০২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
ইউজিসিতে কর্মশালায় অংশগ্রহণকারীরা

ইউজিসিতে কর্মশালায় অংশগ্রহণকারীরা © সংগৃহীত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প তৈরির আগে অবশ্যই সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করতে হবে। যথাযথ সমীক্ষা ছাড়া প্রকল্প প্রস্তাব সঠিকভাবে প্রণয়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। এছাড়া এসব প্রকল্পে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগেরও তিনি পরামর্শ দিয়েছেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার দ্বিতীয় ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ইউজিসিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান কোনো উন্নয়ন প্রকল্প থাকলে তা শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো প্রকল্প গ্রহণ করা সমীচীন হবে না। সব বিশ্ববিদ্যালয়ই এখন উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে আর্গ্রহী। প্রকল্প গ্রহণের আগে সঠিক সমীক্ষা এবং আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা এবং অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা করতে হবে। প্রকল্প যথাযথ বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে।

আরো পড়ুন: ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সীতেশ চন্দ্র, প্রজ্ঞাপন জারি

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে সুশাসন ও কোয়ালিটি কালচার তৈরি করতে হবে। শিক্ষার্থীদের সক্ষমতা ও অন্তর্নিহিত শক্তি জাগাতে শিক্ষকদের বলিষ্ট ভূমিকা রাখতে হবে।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া। উপসচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় ইউজিসির আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমানসহ ২৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জাতীয় শুদ্ধাচার কৌশল ও নৈতিকতা কমিটির সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
জামায়াত নেতাদের কে কোথায় ঈদ করছেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence