নতুন বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ শিক্ষামন্ত্রীর

১৫ জানুয়ারি ২০২৪, ০৫:২১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ © সংগৃহীত

নব প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর পূর্বে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ল্যাব সুবিধা চালু ও দক্ষ জনবল নিয়োগের দিকে নজর দিতে হবে বলে তিনি জানান। 

আজ সোমবার (১৫ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাতে তিনি এ পরামর্শ দেন। 

ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. হাসিনা খান ও সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন। 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান যুগের চাহিদা ও বাস্তবতার নিরিখে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে বিভাগ খোলার পরামর্শ দেন। 

তিনি দেশে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান। সাক্ষাতে প্রফেসর আলমগীর দেশের উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন। 

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage