পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে ইউজিসির সভা

০৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৬ PM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে ইউজিসির সভা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে ইউজিসির সভা © টিডিসি ফটো

ইউজিসি ডিজিটাল লাইব্রেরি (ইউডিএল)-কে টেকসই করার লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, উপ-উপাচার্য, গ্রন্থগারিক ও ইউজিসি’র পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। ইউজিসি সচিব ড. মো. খালেদ সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির ভাষণে প্রফেসর আবদুল মান্নান বলেন, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে বর্তমানে দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণে ইউডিএল ই-রিসোর্স এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে ই-রিসোর্স ব্যবহার এবং এর সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বরোপ করেন।

প্রফেসর ইউসুফ আলী মোল্লা বলেন, উচ্চশিক্ষায় বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ইউজিসি ডিজিটাল লাইব্রেরি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সভাপতির ভাষণে প্রফেসর আখতার হোসেন বলেন, ডিজিটাল লাইব্রেরির উদ্দেশ্য হচ্ছে শিক্ষক, গবেষক, গ্রন্থগারিক ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি করা। তিনি গ্রন্থগার ব্যবস্থাপনায় লাইব্রেরিয়ানদেরকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের ৮৬ টি বিশ্ববিদ্যালয়সহ ৯০টি প্রতিষ্ঠান ইউজিসি ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে ৩৪ হাজারের অধিক ই-রিসোর্স ব্যবহার করছে।

‘আবেগের জায়গা নেই’—নেইমার ইস্যুতে কঠোর আনচেলত্তি
  • ১৩ মে ২০২৬
এগিয়ে আসছে এসএসসি-এইচএসসি
  • ১৩ মে ২০২৬
জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়ার প্রস্তাব এক বোর্ড চে…
  • ১৩ মে ২০২৬
‘আমাদের এসএসসি পরীক্ষাটা মার্চে হলে ভালো হয়'
  • ১৩ মে ২০২৬
অর্ধ ডজন বিশ্ববিদ্যালয় নতুন ভিসি পাচ্ছে কাল?
  • ১৩ মে ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে অংশীদারিত্ব জো…
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9