সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদের পরামর্শ ইউজিসির

২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
ইউজিসির কর্মশালা

ইউজিসির কর্মশালা © টিডিসি ফটো

দেশের সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গবেষণা, উদ্ভাবন, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতসহ র‌্যাংকিং-এর যাবতীয় সূচকের তথ্য হালনাগাদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও ইনোভেশন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের তথ্য বাতায়ন হালনাগাদ নিশ্চিতকরণের লক্ষ্যে আজ সোমবার দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। কমিশনের সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি’র গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। 

প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, দেশের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তথ্যসমৃদ্ধ ও হালনাগাদ এবং স্মার্ট করা প্রয়োজন। দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে একটি অভিন্ন ওয়েবসাইটের আওতায় নিয়ে আসতে ইউজিসি একটি নীতিমালা প্রণয়ন করছে বলে তিনি জানান। এছাড়া, বিশ্ববিদ্যালয়সমূহকে অটোমেশনের আওতায় নিয়ে আসা ও স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে কমিশন কাজ করছে বলেও তিনি জানান।

ইউজিসির আইএমসিটি বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন কমিটির ফোকাল পয়েন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাসের উপস্থাপনায় কর্মশালায় ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন কমিটির ফোকাল পয়েন্ট ও আইটি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আন…
  • ২১ মার্চ ২০২৬
পরিবার, মন্ত্রী-এমপিদের নিয়ে বাবা-মার কবর জিয়ারত করলেন প্রধ…
  • ২১ মার্চ ২০২৬
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  • ২১ মার্চ ২০২৬
মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
  • ২১ মার্চ ২০২৬
‘আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে’
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনেও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence