এপিএ মূল্যায়নে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় ঢাবি

০৪ অক্টোবর ২০২২, ০৯:৩৫ AM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন © ফাইল ছবি

২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রথম হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

শনিবার (১ অক্টোবর) এপিএ মূল্যায়নের ফলাফল প্রকাশ করে ইউজিসি। সূত্র জানায়, ছয়টি বিষয়ে ১০০ নম্বরের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হয়েছে। কৌশলগত উদ্দেশ্যে ৭০ নম্বর, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় ১০, ই-গভর্ন্যান্স বা উদ্ভাবন পরিকল্পনায় ১০, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনায় চার, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় তিন এবং তথ্য অধিকার কর্ম পরিকল্পনায় তিন নম্বর ছিল।

ফলাফল অনুযায়ী, প্রথম হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ১০০ নম্বরের মধ্যে ৯৯ দশমিক ৪৭ পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ৪৮। তৃতীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেয়েছে ৯৩ দশমিক ৭৫ নম্বর।

আরো পড়ুন: ২২ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলল খুবি

এছাড়া ৯০ দশমিক ৪৯ পেয়ে চতুর্থ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পঞ্চম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর নম্বর ৮৯ দশমিক ২২, ষষ্ঠ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নম্বর ৮৮ দশমিক ৯৫, সপ্তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৭ দশমিক ৬৭, অষ্টম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নম্বর ৮৫ দশমিক ২০, নবম যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও দশম অবস্থানে থাকা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নম্বর ৮৫ দশমিক শূন্য ২।

সেবায় গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দায়বদ্ধতা ও জবাবদিহি নিশ্চিতে সরকার ২০১৪-১৫ সালে দেশে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চালু করে। এর মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত, সক্ষমতার উন্নয়ন, সব স্তরের কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন সহজ হবে।

পেলে-রোনালদো নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬