এপিএ মূল্যায়ন

ঢাবিকে পেছনে ফেলে প্রথম বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়

০৩ অক্টোবর ২০২২, ০২:৪৫ PM
লোগো

লোগো © ফাইল ছবি

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রথম হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

শনিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের এপিএ মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। 

মোট ছয়টি বিষয়ে ১০০ নম্বরের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে কৌশলগত উদ্দেশ্যসমূহের ক্ষেত্রে ৭০ নম্বর, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ক্ষেত্রে ১০, ই-ঘভর্ন্যান্স/উদ্ভাবন পরিকল্পনায় ১০, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা পরিকল্পনায় ৪, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় ৩ এবং তথ্য অধিকার কর্ম পরিকল্পনায় ৩ নম্বর ধরা হয়েছে।

ফলাফলের তথ্য অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে ৯৯ দশমিক ৪৭ পেয়ে প্রথম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ৪৮। ফলাফলের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জবির প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ৭৫।

৯০ দশমিক ৪৯ নম্বর নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। পঞ্চম অবস্থানে থাকা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর প্রাপ্ত নম্বর ৮৯ দশমিক ২২। ষষ্ঠ অবস্থানে রয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। তাদের প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ৯৫। ৮৭ দশমিক ৬৭ নম্বর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তালিকায় ৮ম অবস্থানে রয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নবম অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দশ অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের দুই ইনকোর্স পরীক্…
  • ১১ নভেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের অভিযোগে বহিষ্কৃত ঢাবি কর্মচারী আমান ছিলেন …
  • ১১ নভেম্বর ২০২৬
বাস থেকে পড়ে গিয়ে পবিপ্রবি ছাত্রী আহত, মেডিকেলে ভর্তি
  • ১১ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্ট…
  • ১১ নভেম্বর ২০২৬
ইবির বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় থানায় জিডি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950